আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
713 views
in সালাত(Prayer) by (101 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
নামাজে সিজদাহ্ এ হাতের তালু কি খোলা রাখা জরুরী? নামাজের হিজাব অনেক বড় হওয়ায় সিজদাহ্ দেয়ার সময় হাত বের হয় না! সিজদাহ্ এ যখন হাত জায়নামাযে রাখি তখন হাতের তালু ও ঢাকা থাকে অর্থাৎ সম্পুর্ণ  হাত হিজাবের মধ্যে রেখেই সিজদাহ্ দেই যার কারণে হাতের তালু ঢেকে থাকে! সিজদাহ্ এ কপাল যেমন খোলা রাখতে হয় যেন কপাল ঢেকে না থাকে, হাতের তালু ও তেমন সরাসরি জায়নামাযে রাখতে হবে খোলা রেখে?
উক্ত ভাবে হিজাবের মধ্যে হাত রেখে সিজদাহ্ এ কি নামাজ বাদ হয়ে যায়?!
জাযাকিল্লাহ খাইর!

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم أَنَّهُ قَالَ " لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ " . 

‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন প্রাপ্তবয়স্কা মহিলা খিমার (ওড়না) ছাড়া সলাত আদায় করলে আল্লাহ তার সলাত কবুল করেন না।
(আবু দাউদ ৬৪১)

★নামাজে মহিলাদের মুখ মণ্ডল ও দু হাতের কব্জি ব্যতিরেকে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢাকা আবশ্যক। 

হাতের খোলা রাখতেই হবে,এমন কোনো বিধান নেই।
বরং পরপুরুষ সেই সময় দেখার আশংকা থাকলে তো  হাতের কব্জিও ঢাকতে হবে।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত নামাজ ছহীহ,এতে কোনো সমস্যা নেই।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 642 views
0 votes
1 answer 2,103 views
0 votes
1 answer 413 views
...