আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
2,105 views
in সালাত(Prayer) by (0 points)
  1. সতরের কোনো অংশে ছেড়া(যেমনঃহাটুর অংশ) এরকম কাপড় পরে নামায হবে কিনা?
  2. টি-শার্ট প্যান্ট পরে নামায পরার সময় অনেক সময়ই সিজদাহ দিতে গিয়ে পিছনের কিছু অংশ বেরিয়ে যায়।এরকম হকে নামায হবে কিনা?

1 Answer

+1 vote
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযের মধ্যে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায ফাসিদ হবে।কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে  নামায ফাসিদ হবে না।

নামাযের মধ্যে অঙ্গের হিসাব কিছুটা ভিন্ন রকমের।
নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাজ পর্যন্ত একটি অঙ্গ। এই অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।(আহসানুল ফাতাওয়া-৩/৩৯৯)বিস্তারিত জানতে ভিজিট করুন- 5215

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার নামায শুদ্ধ হয়েছে।

(২)
প্রশ্নের বিবরণ অনুযায়ী নামায হয়ে যাবে।তবে নাভী থেকে লাজ্জাস্থারের ভাজের উপর পর্যন্ত সর্বমোট উন্মোক্ত স্থানের এক চতুরথাংশের বেশী বেড়িয়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 443 views
asked Sep 23, 2022 in সালাত(Prayer) by JJk (81 points)
0 votes
1 answer 360 views
0 votes
1 answer 668 views
0 votes
1 answer 621 views
0 votes
1 answer 688 views
...