আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
313 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালাুআলাইকুম,
এমন এক জায়গা আমি যেটা জানি না জায়গা টা পবিত্র কি না।সে যায়গাটার ওপর জায়নামাজ দিয়ে নামাজ পড়া যাবে কি না যদি আমার কাছে অন্য কোনো জায়গা না থাকে নামজ পড়ার জন্য।

জায়নামাজ এর উদ্দশ্যেই তো জায়গা কে পবিত্র করা ??????????

1 Answer

+1 vote
by (92,400 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

প্রত্যেক জিনিষের মূলতত্ব হল, হালাল (বা পবিত্র) সুতরাং যতক্ষণ পর্যন্ত ঐ জিনিষে কোনো হারামের প্রমাণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উক্ত জিনিষ হালাল (বা পবিত্র) বলেই গৃহিত হবে।

বিশিষ্ট মুহাদ্দিস মুল্লা আলী কারী রাহ বলেন,

دَلَّ عَلَى أَنَّ الْأَصْلَ فِي الْأَشْيَاءِ الْإِبَاحَةُ كَقَوْلِهِ تَعَالَى: {هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا}

প্রত্যেক জিনিষের আসল বা মূল হল,হালাল।কেননা আল্লাহ তা'আলা সূরা বাকারার ২৯ নং আয়াতে বলেন,আল্লাহ তা'আলা তোমাদের ফায়দার জন্য জমিনের সবকিছুকে সৃষ্টি করেছেন। (মিরকাতুল মাফাতিহ-১/২৭৯)

উল্লেখ্য যে, এমন মোটা তক্তা যে তা মাঝখানে থেকে ফাঁড়া যাবে তাতে নাজাসাত লাগলে উল্টা পবিত্র দিকের উপর নামায পড়া যাবে।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

বহ্যিক ভাবে যদি উক্ত স্থানে নাপাকির চিহ্ন দেখা না যায় তাহলে উক্ত স্থান পবিত্র হিসেবে ধরে তার উপর নামাজ পড়বেন। এতে কোনো সমস্যা নেই। (উল্লেখ্য যে, আবার জায়নামাজের নিচে নাপাকি থাকলেও মোটা জায়নামাজের উপর নামাজ পড়া যাবে। )


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 305 views
+1 vote
1 answer 309 views
...