আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
380 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (54 points)
১.আসসালামু আলাইকুম। একটি আলোচনায় শুনেছিলাম যে    নিজের জন্য ও পৃথিবীর সকল মুমিন মুসলমানদের  জন্য কিভাবে দোয়া করতে হবে। এজন্য হুজুর  একটি কুরআনের   আয়াত তেলাওয়াত করেন। এই আলোচনা শোনার পর আমার মনে প্রশ্ন জাগে যে,  আমি যদি পৃথিবীর  সকল মুমিন মুসলমানদের  মাগফিরাতের বা  খমার জন্য আল্লাহর কাছে দোয়া করি । আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন। তাহলে    কি পৃথিবীর সকল  মুমিন মুসলমান জান্নাতে যাবে। কিন্তু কুরআন হাদিসে যে বিভিন্ন ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে কি আমি  পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া       করার সময় ভাবব যে আমার দোয়া কবুল হবে না?
হুজুর যদি এক্টু বলতেন তাহলে ভালো হত।

২. এইরকম প্রশ্ন মনে জাগার কারনে কি আমার ঈমানের কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম মেহেরবান।(সূরা ফাতাহ-১৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি সমস্ত উম্মতের জন্য দু'আ করবেন।আপনার দু'আর প্রত্যেকটা বিষয় যে গ্রহণযোগ্য হবে, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তা'আলা যেই যেই দু'আ কবুল করার ইচ্ছা করবেন, সেই দু'আ কবুল করবেন।যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। এমন নয় যে, আপনার দু'আর প্রত্যেকটা বিষয়কে কবুল করা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 296 views
0 votes
1 answer 283 views
0 votes
1 answer 299 views
0 votes
1 answer 330 views
0 votes
1 answer 445 views
0 votes
1 answer 364 views
0 votes
1 answer 491 views
...