আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
295 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (54 points)
আসসালামু আলাইকুম।   একটি আলোচনায় শুনেছিলাম যে    নিজের জন্য ও পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্য কিভাবে  দোয়া করতে  হবে । এজন্য হুজুর  একটি কুরআনের আয়াত তেলাওয়াত করেন।  এই আলোচনা শোনার পর আমার মনে প্রশ্ন জাগে যে, আমি যদি পৃথিবীর সকল মুমিন মুসলমানদের  মাগফিরাতের বা খমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন। তাহলে কি পৃথিবীর   সকল মুমিন মুসলমান জান্নাতে  যাবে।  কিন্তু কুরআন হাদিসে   যে বিভিন্ন ব্যক্তিকে   জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে    কি আমি পৃথিবীর      সকল মুমিন মুসলমানদের জন্য     দোয়া করার সময় আমি ভাবব যে আমার দোয়া কবুল হবে না?   হুজুর যদি এক্টু বলতেন তাহলে ভালো ।
২.আমার এইরকম ভাবার  কারনে বা এই রকম প্রশ্ন মনে জাগার কারনে কি     আমার ঈমানের কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত।

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعاءَ . رَوَاهُ مُسلم

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দার (প্রতিটি) দু’আ কবূল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দু’আ করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! তাড়াহুড়া কি? তিনি বললেন, (দু’আ করে) এমনভাবে বলা যে, আমি (এই) দু’আ করেছি। আমি (তার জন্য) দু’আ করেছি। আমার দু’আ তো কবূল হতে দেখছি না। অতঃপর সে নিরাশ হয়ে পড়ে এবং দু’আ করা ছেড়ে দেয়। ( সহীহ : মুসলিম ২৭৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪২৯, সহীহ ইবনু হিব্বান ৮৮১, আল আদাবুল মুফরাদ ৬৫৪, সহীহ আল জামি‘ ৭৭০৫,মিশকাত-২২২৭)

★প্রিয় প্রশ্নকারী দ্বীন ভাই/বোন,
"আপনার দোয়া কবুল হবেনা"
এমনটি ভাববেননা। আপনি দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়েই দোয়া করবেন।
হতাশ হবেননা।

সমগ্র মুসলমানদের জান্নাতে দিলেও আল্লাহর ভান্ডারে কোনো কমতি হবেনা।
আল্লাহ তায়ালা আপনার দোয়ার পরেও কোনো মুসলিমকে যদি জাহান্নামে দেন,সেটি আল্লাহ তায়ালা ব্যাপার। আপনি দোয়া চালিয়ে যেতে পারেন।

(০২)
আপনার এইরকম ভাবার কারনে বা এই রকম প্রশ্ন মনে জাগার কারনে আপনার ঈমানের কোন সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 283 views
0 votes
1 answer 445 views
0 votes
1 answer 379 views
0 votes
1 answer 346 views
0 votes
1 answer 299 views
0 votes
1 answer 330 views
...