আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
900 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
কোন একজন মবনুষ তার বাড়ি থেকে কতটুকু দূঢ়ত্ব অতিক্রম করলে মুসাফির হিসেবে গণ্য হবে? আগামী বুধবার আমি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আমার বাড়ি হতে ঢাকার দোহার উপজেলায় যাচ্ছি। আমি সেখানে একদিন পুরোপুরি থাকব না। সকালের দিকে রওয়ানা দিব এবং ইং শা আল্লহ বিকাল/সন্ধ্যায় রওয়ানা দিব। আমি google map এ যা দেখলাম তাতে মোটামুটি বুঝলাম দোহার উপজেলা আমার বাড়ি হতে ৪১ কিলোমিটার এর আশেপাশে এরকম দূঢ়ত্ব হবে (পুরোপুরি সঠিক জায়গাটা চিনিনা)। এখন এমতাবস্থায় আমি কী মুসাফির হিসেবে গণ্য হব? আমাকে কয় রাকাত স্বলাত আদায় করতে হবে? আমি সম্ভবত সেখানে যুহর ও আসরের সময় সেখানে অবস্থান করব ইং শা আল্লহ। আমাকে কয় ওয়াক্ত স্বলাত আদায় করতে হবে?

1 Answer

+1 vote
by (812,790 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে  পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮)বিস্তারিত জানুন- 1281

তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।

সুপ্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত তথ্য অনুযায়ী আপনি মুসাফির হবে না।সুতরাং আপনাকে পূর্ণ নামাযই পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 414 views
0 votes
1 answer 1,388 views
0 votes
1 answer 445 views
0 votes
1 answer 387 views
...