আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,371 views
in সালাত(Prayer) by
closed by
আমার বাবা চাকরিসূত্রে পরিবার নিয়ে বিদেশ থাকেন। আমিও কয়েকবছর ছিলাম। এখন পড়াশুনার জন্য দেশে থাকি। পাঁচ মাস পর পর ১০ দিনের জন্য পরিবারের কাছে যাই। সে সময় কি আমি সেখানে মুসাফির থাকবো?

........................................................................................................................................................................................................
closed

1 Answer

0 votes
by (811,860 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সমাধানঃ-

 কখন মুসাফির আবার কখন মুক্বিম সেটা বুঝার জন্য প্রথমেই আমাদেরকে কিছু ফেকহী মূলনীতি বুঝতে হবে,
,,,,, والوطن الأصلي هو الذي ولد فيه" الإنسان "أو تزوج" فيه "أو لم يتزوج" ولم يولد فيه "و" لكن "قصد التعيش لا الارتحال عنه ووطن الإقامة موضع" صالح لها على ما قدمناه وقد "نوى الإقامة فيه نصف شهر فما فوقه" 
ওয়াতানে আসলীঃ ঐ স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করেছে,অথবা বিয়ে করেছে (সাথে বসবাসেরও নিয়ত করেছে)অথবা জন্মগ্রহণ ও করেনি এবং বিয়ে ও করেনি তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের দৃঢ়তর ইচ্ছা পোষণ করেছে,সেখান থেকে সে অন্য কোথা যাবে না।এমন স্থানকে ওয়াতানে আসলী বলে। 
ওয়াতানে ইক্বামাহঃ যেখানে অস্থায়ীভাবে ১৫দিনের বেশী সময় অবস্থানের নিয়ত করেছে।সে স্থানকে ওয়াতানে ইক্বামাহ বলে।(মারাক্বিল ফালাহ-১/১৬৫)

 ويبطل الوطن الأصلي بالوطن الأصلي إذا انتقل عن الأول بأهله وأما إذا لم ينتقل بأهله ولكنه استحدث أهلا ببلدة أخرى فلا يبطل وطنه الأول ويتم فيهما............ ......ولو انتقل بأهله ومتاعه إلى بلد وبقي له دور وعقار في الأول قيل: بقي الأول وطنا له وإليه أشار محمد - رحمه الله تعالى - في الكتاب، 
ওয়াতানে আসলী, ভিন্ন ওয়াতানে আসলী দ্বারা বাতিল হয়ে যায়।(তথা পরবর্তীতে কোনো স্থানকে ওয়াতানে আসলী বানালে পূর্ববর্তী ওয়াতানে আসলী বাতিল হয়ে যায়) তবে যদি কেউ পূর্ববর্তী বাসস্থান থেকে পরিবারবর্গ কে না সরায়,এবং ভিন্ন শহরে নতুন কোনো পরিবারবর্গকে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্ধারণ করে(অথবা দ্বিতীয় বাসস্থানে বর্তমান অবস্থানস্থল থাকলেও প্রথমটিকে বিক্রি করে দেয়া হয়নি,বরং মাঝেমধ্যে এখানে আসা হয়)তবে প্রথম বাসস্থান বাতিল হবে না। এ সময় উভয় বাসস্থান-ই ওয়াতানে আসলী হিসেবে গণ্য হবে।এবং উক্ত দুই স্থানেই পূর্ণ নামায পড়া হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/১৪২ ফাতাওয়ায়ে রহিমিয়্যাহ-৫/১৭৬)

 ووطن الإقامة يبطل بوطن الإقامة وبإنشاء السفر وبالوطن الأصلي، هكذا في التبيين. 
ওয়াতানে ইক্বামাহ ভিন্ন ওয়াতানে ইক্বামাহ বা ওয়াতানে আসলী বা সফর শুরুর মাধ্যমে বাতিল হয়ে যায়। 
( ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/১৪২)

আপনি পিতা মাতা তথায় মুক্বিম। সুতরাং বিদেশ আপনার ওয়াতানে আসলী নয়। তাই ১৫ দিন বা তার চেয়ে বেশী সময় অবস্থানের নিয়ত করলে আপনাকে পূর্ণ নামায পড়তে হবে। অন্যথায় কসর পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 6,810 views
0 votes
1 answer 408 views
0 votes
1 answer 440 views
0 votes
1 answer 382 views
...