আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
384 views
in সালাত(Prayer) by (72 points)
শায়খ

 বেনা করার পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম।

কিছু বিষয় উল্লেখ করবেন দয়া করে ব্যাখ্যার মধ্যে:

১) ওযু ভাঙার পর কোনো কথা না বলে ওযু করে এসে আবার নামাজ দাড়ানো লাগবে, এক্ষেত্রে নতুন ওযু করার আগে বিসমিল্লাহ পড়া, ওযুর পর কালেমা শাহাদাত পড়া যাবে কি? এগুলো কি কথার অন্তর্ভুক্ত?

২) নতুন করে ওযু করে এসে তাকবির দিয়ে কি যে অবস্থায় ওযু ভেঙ্গেছিলো ওই অবস্থায় যাবো? যেমন সিজদায়ে ওযু ভাঙলে ওযু করে এসে কি একবার হাত তুলে তাকবির দিয়ে সিজদায় যেতে হবে?
৩) বেনা করলে কি সাহু সিজদা দিতে হবে?

৪) ফরয সুন্নত নফল সব নামাজেই কি বেনা করা যাবে?

JajakAllahu khairan.

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
ওযু ভাঙার পর কোনো কথা না বলে ওযু করে এসে আবার নামাজ দাড়াতে হবে, এক্ষেত্রে নতুন ওযু করার আগে বিসমিল্লাহ পড়া কিংবা ওযুর পর কালেমা শাহাদাত পড়ার কোনো নিয়ম নাই। তবে কেউ এগুলো পড়ে নিলে নামায ফাসিদ হবে না।
মোটকথা, না পড়া উত্তম।

(২)
নতুন করে ওযু করে এসে তাকবির দিয়ে কি যে অবস্থায় ওযু ভেঙ্গেছিলো ওই অবস্থায় যাবেন। যেমন সিজদায়ে ওযু ভাঙলে ওযু করে এসে, হাত তুলে তাকবির দিয়ে তারপর  সিজদায় যেতে হবে।
(৩)
বেনা করলে সাহু সিজদা দিতে হবে না।
(৪)
ফরয সুন্নত নফল সব নামাজেই বেনা করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...