আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
654 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (0 points)
আসসালামু আলাইকুম

১.জুমার সালাতে ইমাম ১ম আরবি খুতবা দিয়ে বসার পর ২য় যে খুতবা দেয় তা সব জুমুয়ায় একই থাকে। সে খুতবার বাংলা অর্থ জানতে চাই।

২. জিনা ও ব্যভিচার এর মধ্যে পার্থক্য কী? জা অবিবাহিতরা করলে জিনা তা অবিবাহিতরা করলে কি তাকে ব্যভিচার বলে? এটাই কি পার্থক্য?

৩. আই ও এম এ দেখলাম রেইনড্রপসের সীরাহ সাজেস্ট করে তাহলে আপনারা সেটার আলোকে প্রশ্নের উত্তর দেন না কেন!

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) জুম্মার প্রথম খুতবায় হামদ নাত ও দুরুদ পাঠের পর সম-সাময়িক বিষয় নিয়ে কুরআন হাদীসের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। আর দ্বিতীয় খুতবায় হামদ নাত ও দুরুদ পাঠের পর সাহাবাদের সম্পর্কে প্রশংসামুখর হাদীস সমূহ পাঠ করা হয়।তাছাড়া সমস্ত মুসলমানদের জন্য দু'আ করা হয়।

(২)
যিনা ব্যভিচার একই জিনিষের নাম।হ্যা শাস্তির ক্ষেত্রে পার্থক্য রয়েছে।বিবাহিতরা যিনা করলে শরীয়ত হত্যার আদেশ দেয়।আর অবিবাহিতরা যিনা করলে শরীয়ত ১০০বেত্রাঘাতের আদেশ দেয়।

(৩)
জ্বী,আমরা সীরাহের সবগুলো কিতাবের অনুসরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 389 views
0 votes
1 answer 502 views
...