আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)
reshown by
১।সুন্নাতে যায়েদা, মুস্তাহাব আমল  কি নফল ইবাদাত নিয়ত পরিবর্তন করা যাবে?
২।ইরানের শিয়ারা কি কাফের অনেকে বলতেছে তারা কাফের?
৩।কোনো দরবারকে বাংলার মদিনা যেনো হয় বা বাংলার মদিনা বললে কি কুফরি হবে?

৪।আমি বেকার মানুষ আমার বউয়ের সিজারের জন্য ২৬ হাজার টাকা লাগছে । আমার মা  ১৫ হাজার   টাকা দিছে আমি আমার মাকে বলছি যে আমার মাকে বলছি যে আমার বউ বলছে ১৫ হাজার দিতে কিন্তু আমার বউকে আমি বলছি ১০ হাজার দিবো বউ বলছিলো ১৬ হাজার দিতে কিন্তু আমি বলছি ১০ হাজার দিবো নিয়ত ছিলো তা দেওয়ার । মাকে মিথ্যা বলে ৫ হাজার টাকা নিছি এ টাকার হকদার কি আমার মা থাকবে?

৫।আমার মা সরকারি চাকরি করে ২৫ সালের ডিসেম্বরে শেষ হইছে। উনি বলছেন যে আমাকে ৩০ হাজার টাকা দিবে একারনে  একজন আমার থেকে ৩০ হাজার টাকা পাবে। পরে আমি আমার বউয়ের আংটি বিক্রি করে ২০ হাজার ঐ লোককে দেই। যেই লোক আমার থেকে টাকা পাইতো ২০ হাজার টাকা দেওয়ার পর আপনাদের থেকে  যানতে পারি যে সে টাকার দায়ভার আমার না আমার বসের । আমার বউ তো আমার থেকে আংটির হক পাইবো। আমার মা বলছিলেন টাকা দিবে কিন্তু দেয় নি টাকা দিবে বলার কারনে আংটি বিক্রি করছি  টাকা দিলে বউকে কিছু টাকা বা তার আংটি দিয়ে বুজ দিতাম আর ঐ লোককে দিতাম এখন তো আর ঐ লোককে দিতে হবে না। আমার প্রশ্ন হচ্ছে আমার মা এর থেকে ২০ হাজার টাকা ঐ লোকের কথা বলে বা অন্য কোনো ভাবে নিলে বান্দার হকের গোনাহ হবে কি?


৬।রোজদার অবস্থায়  নামাজ পড়ার সময় ঢেকুর আসে সে সময় পানি আসে বমির সমান না অল্প পরিমান নামাজে থাকার কারনে ফেলার সুযোগ নাই গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সুন্নাতে যায়েদা, মুস্তাহাব আমল এবং নফল ইবাদাতে নিয়ত পরিবর্তন করা যাবে।
(২) ইরানের শিয়ারা কি কাফের? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2632
(৩) কোনো দরবারকে বাংলার মদিনা যেনো হয় বা বাংলার মদিনা বললে কুফরি হবে না।

(৪)  মাকে মিথ্যা বলে ৫ হাজার টাকা নেওয়া কখনো হয়নি। মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)


(৫)  মা এর কাছ থেকে ২০ হাজার টাকা ঐ লোকের কথা বলে বা অন্য কোনো ভাবে নিলে, এবং তাকে না দিলে বান্দার হক নষ্টের গোনাহ হবে।


(৬) রোজদার অবস্থায় নামাজ পড়ার সময় ঢেকুর আসে সে সময় পানি আসে বমির সমান না অল্প পরিমান নামাজে থাকার কারনে, ফেলার সুযোগ নাই, গিলে ফেললে রোজা ফাসিদ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...