আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (30 points)
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
ওস্তায, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে কয়েক হাজার টাকা প্রাইজ মানি পেয়েছি৷ পুরস্কার আনার সময় শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিলেন এই টাকা দিয়ে আমি কি করবো? তৎক্ষণাত কিছু না ভেবেই বলেছিলাম এই টাকা দান করবো। পরে দানের নিয়তই করি।

রাস্তায় আসার সময় মাথায় আসলো এই টাকা দিয়ে ফেতরা দিতে পারি।
১। আমি কি এই টাকা দিয়ে ফেতরা দিতে পারবো? ফেতরা দিতে হলে নিজের টাকা হওয়া আবশ্যক? সাধারণ ভাবে প্রাইজ মানি দিয়ে ফেতরা দেওয়া কি জায়েজ?

২। যেহেতু প্রথমে দানের নিয়ত করেছিলাম তাহলে কি সাদাকাহ করবো?

৩। এখন যদি কিছু টাকা ফেতরা, কিছু টাকা সাদাকাহ আর কিছু টাকা পরিবারের সদস্যকে হাদিয়া দেই সেটা জায়েজ হবে?

নাকি পুরোটাই সাদাকাহ করবো?


জাযাকাল্লাহ খইরন ফিদ্দুনইয়্যা ওয়াল আখিরাহ

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণে ফিস যদি না থাকে,এবং যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকান্ড তাতে না থাকে, তাহলে তাতে অংশ গ্রহন জায়েয। তবে যদি ফিস থাকে,তাহলে জায়েয হবে না। কেননা তখন এটা জুয়া হয়ে যাবে,যা পরিস্কার হারাম।

আল্লাহ তা'আলা বলেন,

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا  [٢:٢١٩]

তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে,তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। [সূরা বাকারা-২১৯]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٥:٩٠]
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ [٥:٩١]

হে মুমিনগণ,এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।
শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শুত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব, তোমরা এখন ও কি নিবৃত্ত হবে? [সূরা মায়িদা-৯০-৯১]

আরো জানুনঃ 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
(০১)
প্রশ্নে উল্লেখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ এর কোন ফিস যদি না দিতে হয়, সেক্ষেত্রে সেই পুরস্কার বৈধ।

এমতাবস্থায় সেই টাকা হতে আপনি চাইলে সদকায়ে ফিতর আদায় করতে পারবেন।

আর যদি সে প্রতিযোগিতায় অংশগ্রহণে ফিস দিতে হয়, সেক্ষেত্রে সেই পুরস্কার হারাম।

তাই তাহা দিয়ে সদকায়ে ফিতর আদায় করারও সুযোগ নেই।

পুরো পুরুস্কার ফকির মিসকিনদের মাঝে সদকাহ করে দিতে হবে।

(০২)
যদি উক্ত টাকা এক নম্বর প্রশ্নের জবাবের অনুপাতে হারাম হয়, সেক্ষেত্রে তো সম্পূর্ণ টাকা গরীব মিসকিনদের মাঝে সদকাহ করে দিতেই হবে।

আর যদি সেটি হালাল হয় তাহলে এটি আপনি কি করবেন! সেটা আপনার ব্যাপার।

আপনি চাইলে দান করে দিতে পারেন, চাইলে নিজেও রেখে দিতে পারেন।

(০৩)
যদি উক্ত টাকা এক নম্বর প্রশ্নের জবাবের অনুপাতে হালাল হয়, সেক্ষেত্রে উপরোক্ত কাজ আপনি করতে পারবেন অন্যথায় সম্পূর্ণ টাকা গরীব মিসকিনদের মাঝে সদকাহ করে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...