আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
18 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ উস্তাদ,
(১)আমার বাড়ির পাশের এক কাকা ওনার আর্থিক অবস্থার খুবই খারাপ।  যখন যেই কাজ পায় তাই দিয়ে  তাদের সংসার চলে আরকি।  অনেক দারদেনা করে একটা ঘর করে,  টাকার জন্য টয়লেট কল কিছুই দিতে পারে নাই,, জায়গা জমি ও নিয়ের নাই বাবার জমি ও এখোনো ভাগ হয় নাই।  অনেক কষ্ট করে ওনাদের সংসার চলে। এখন উনানে কি যাকাত দেওয়া যাবে।
(২) আমি যদি নিয়ত করি যে আমি ৩০ রোজায় ৩০০বা ৫০০ এমন টাকা সাদাকা করবো পরে রমজান মাস চলে যাওয়ার পর ঐ টাকা দিলে কি আমি রমজানে যে সাওয়াব পেতাম পরে ও কি তা পাব?
(৩) উস্তাদ আমার বিয়ে হয়েছে ৩ বছর হয়েছে আমার হাসবেন্ড যা এ ইনকাম করে তা এ খরচ হয়ে যায় এখন আমার হাসবেন্ড চায় যে কিছু টাকা জমা করে তারপর বাচ্চা নিতে এখন ও আমাদের জরুরি কিছু কিনার জন্য ও ৭০ খেকে ৮০ হাজার টাকা দরকার এখন যদি আমার বাচ্চা না নিয়ে কিছু টাকা জমা করে বাচ্চা নি তাহলে কি আমাদের গুনহা হবে?

আশা করচি উওর টা পাব ইন শা আল্লাহ  । জাঝাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (782,640 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(১) আপনার বাড়ির পাশের কাকার যদি নেসাব পরিমাণ মাল না থাকে, অথবা অক্রমার্ধমান নেসাব পরিমাণ মাল থাকে, তবে উনার হাজত থাকে, তাহলে উনাকে যাকাত দিতে পারবেন। 

(২) আপনি যদি নিয়ত করেন যে, আপনি ৩০ রোজায় ৩০০ বা ৫০০ টাকা, সাদাকা করবেন, পরে রমজান মাস চলে যাওয়ার পর ঐ টাকা দেন, তাহলে সাধারণত তো রমজান মাসের সাওয়াব পাবেন না। তবে আল্লাহ চাইলে দিতেও পারেন। 

(৩) টাকা জমা করে তারপর বাচ্ছা নেওয়া জায়েয হবে না। বরং আল্লাহ রিযিক দাতা, তাই এখনই আপনি বাচ্ছা নিয়ে নেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...