আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
782 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (15 points)
reopened by
আসসালামু আলাইকুম,,,কিছু বিষয় খুবই জানতে ইচ্ছে করছে দয়া করে উত্তর দিন হুজুর। ..
১)কিভাবে ইস্তেখারা করতে হয়,সঠিক নিয়মটা জানতে চাচ্ছি ,আমি অনেকদিন ধরেই পড়ি কিন্তু দ্বিধায় আছি যে হচ্ছে কি না ।
২)ইস্তেখারা করার পর কিভাবে আল্লাহর সিদ্ধান্ত জানা যায়?
৩)ইস্তেখারার সালাতে কি হাত তুলে দোয়া করা যাবে ? বাংলায় কিছু বলতে পারবোনা আল্লাহকে ?
৪)ইস্তেখারার সালাতটা কি বিতর সালাতের আগেই পড়তে হবে? নাকি বিতরের পরেও পড়া যাবে?
৫)আজানের কোন সময়টাতে দোয়া করতে হয় একটু বিস্তারিত জানতে চাই। যাকেই জিজ্ঞেস করি, শুধু বলেন যে ইকামতের আগে..আর আজানের সময় কি আজানের সাথে সাথে আজানের বাক্যগুলো বলবো?
৬)আজানের সময় কি হাত তুলে দোয়া করবো ?
৭)পশ্চিম দিকে মুখ করেই কি আজানের সময় দোয়া করতে হবে ?
৮)তাহাজ্জুদের প্রতি দুই রাকাত সালাত পরেই কি মুনাজাত নাকি একদম শেষে।

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472


(২)ইস্তেখারা করার পর কোনো এক দিকে মন আকৃষ্ট হবে। মন আকৃষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত ইস্তেখারা চালিয়ে যেতে হবে।

(৩)ইস্তেখারার সালাতে হাত তুলে দোয়া করার কোনো নিয়ম নাই তাছাড়া বাংলায় দু'আ করারও কোনো নিয়ম নাই। হ্যা, নামায শেষে হাত তুলে দু'আ করা যাবে এবং বাংলাতে দু'আ করা যাবে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185


(৪)ইস্তেখারার সালাত হারাম ও মাকরুহ ওয়াক্ত ব্যতিত যেকোনো সময় পড়া যাবে। 

(৫)আজান শ্রবণের পর নামাযের ইকামতের পূর্বে দু'আ করলে আল্লাহ সেই দু'আ কে কবুল করে থাকেন।

(৬)আজানের সময় হাত তুলে দোয়া করার কোনো নিয়ম প্রমাণিত নয়।

(৭)পশ্চিম দিকে মুখ করেই আজানের সময় দোয়া করতে হবে, এমন কোনো নিয়ম শরীয়তে নাই।

(৮)তাহাজ্জুদের প্রতি দুই রাকাত সালাত পরেই মুনাজাত করার চেয়ে একেবারে শেষে মুনাজাত করাই মুনাসিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,900 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...