আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
462 views
in পবিত্রতা (Purity) by (15 points)
আসসালামু আলাইকুম হযরত

আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন

১. টাইলস এর উপরে বাচ্চার প্রস্রাব পড়লে কিভাবে পবিত্র করবো নামায পড়ার জন্য? নাকি শুকিয়ে গেলে নামায পড়া যাবে? শুকিয়ে গেলে জায়নামাজ বিছিয়ে নামায আদায় করা যাবে?

২. বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে পরে,তাহলে তা একটা কয়েন এর সমান না হলে কি নামায পড়া যাবে,নাকি ২-৪ফুটা পরলেই ধুতে হবে?

৩. আইওএম এ পড়েছিলাম, কিন্তু ভুলে গেছি। নাপাকি যদি একটা সিকি/কয়েন এর সমান না হয়,তাহলে নামায হয়ে যাবে। এইটা ঠিকমতো মনে নেই। এই কয়েন এর মাসয়ালা টা যদি বুঝিয়ে দিতেন। বাচ্চার প্রস্রাবের সাথে কি এই মাসয়ালা যাবে?

৪. বিতির নামাযে দোয়া কুনুত এর পরিবর্তে (রব্বানা আতিনা ফিদ্দুনইয়া) পড়া যাবে মাঝেমাঝে,যদিও দোয়া কুনুত মূখস্ত আছে।

৫. বিতিরের নামায আদায় করার সময় হঠাৎ পায়ের কাছে একটা তেলাপোকা চলে আসে। আমি এইগুলা ভয় পাই। তাই ভয় পেয়ে একটি পা ঝট করে সরিয়ে ফেলি,অপর পা জাগায় ছিল। এর জন্য কি সাহু সিজদাহ ওয়াজিব হয়েছে? অবশ্য সাহু সিজদাহ দিয়েছিলাম।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) টাইলস এর উপরে বাচ্চার প্রস্রাব পড়লে,পানি ঢেলে দিয়ে টাইলসকে ধৌত করতে হবে। যদি পানি ঢেলে দিয়ে ধৌত করা সম্ভবপর না হয়, তাহলে কাপড় ভিজিযে তিনবার মুছতে হবে। যদি শুকিয়ে যায়,তাহলেও পবিত্র হবে,এবং তাতে নামাযও পড়া যাবে।তবে আবার ভিজে গেলে টাইলস অপবিত্র হয়ে যাবে।

(২)বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে পরে,যদি সেই ছিটা  একটা কয়েন এর সমান না হয়,তাহলে উক্ত কাপড় দ্বারা নামায পড়া যাবে। হ্যা, সময় সুযোগ থাকলে ধৌত করে নেয়াই উত্তম হবে।

(৩) নাপাকি যদি একটা সিকি/কয়েন এর সমান না হয়,তাহলে নামায হয়ে যাবে। 

(৪) বিতির নামাযে দোয়া কুনুত এর পরিবর্তে (রব্বানা আতিনা ফিদ্দুনইয়া) পড়া যাবে মাঝেমাঝে।তবে দু'আয়ে কুনুত মূখস্ত থাকলে দু'আয়ে কুনুত পড়াই উত্তম হবে।

(৫) নামাযে একটি পা ঝট করে সরিয়ে ফেলা হয় তবে অপর পা জাগায় ছিল। সুতরাং নামায আদায় হয়েছে। সাহু সিজদা আসবে না। তবে যদি তিনবারের অধিক নড়াচড়া করা হয়, তাহলে আ'মলে কাছির হওয়ার কারণে নামায ফাসিদ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 339 views
0 votes
1 answer 394 views
0 votes
1 answer 462 views
...