আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
292 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
১) উস্তাদ আমি একটা ব্যাপারে দৃঢ়ভাবে  আল্লাহ তা'য়ালাকে বলি যে এটা করবো। কিন্তু এখন যদি তা না করি তাহলে কি কোনো কাফফারা দিতে হবে?আল্লাহর নিকট কোনো কিছু করার শপথ করলে কাফফারা হিসেবে নাকি রোজা দিতে হয়। আমি দৃঢ়ভাবে আল্লাহ কে বলেও কাজটা এখন না করায় কি কাফফারার এই বিধান এখন পালন করতে হবে?

২)নামাজে ভুল হলে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ,দু'আ মাসুরা পড়ার পর দুই দিকে সালাম ফিরানোর পর সাহু সিজদা দিলে তারপর আবার কি তাশাহুদ, দরুদ পড়তে হবে?

৩)ফজর এ ২ রাকাত নামাজে ৩ রাকাত , মাগরীবে ৩ রাকাতের জায়গায় ৪ রাকাত ভুলে পড়লে তারপর সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে কি?

বা অন্যান্য ওয়াক্তের নামাজে বেশি পড়লে সাহু সিজদা দিলে হবে কি?

৪) নামাজের মধ্যে ওযু ছুটে গেলে পরবর্তীতে ওযু করে এসে নামাজের যেখানে ওযু ছুটে যায় সেখান থেকেই নাকি পড়তে হয়। প্রশ্ন হলো  দুনিয়াবি কিছুতে যুক্ত না হয়ে ওযু করে এসে হাত মুখ মুছলে ধীর স্থিরভাবে হিজাব পড়ে তারপর বাকি নামাজটুকু পড়ে নামাজ শেষ করে তাহলে কি নামাজ আদায় হবে?

৫) ফজরের নামাজের পর তো অন্য কোনো নামাজ পড়া যায় না, কিন্তু আমার মা তার জীবনের কাযা হওয়া প্রায় ৩৬ বছরের নামাজ এখন কাজা হিসেবে পড়ার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। এখন আমার মা জিজ্ঞাসা করেছেন ফজরের নামাজের পর তিনি অনেক টা সময় বসে থাকেন এ সময় তিনি তার কিছু কাজা নামাজ পড়ে ফেলতে চান, তাহলে তার কাজা নামাজের সংখ্যা কমবে। এটা কি ঠিক হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
(وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِاَللَّهِ) فَذِكْرُ اسْمِ اللَّهِ، أَوْ صِفَتِهِ، وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِغَيْرِهِ فَذِكْرُ شَرْطٍ صَالِحٍ، وَجَزَاءٍ صَالِحٍ كَذَا فِي الْكَافِي
«الفتاوى الهندية» (2/ 51)
কসমের রুকুন হল, আল্লাহ শব্দ বা আল্লাহর কোনো সিফাত তাতে উল্লেখ থাকা। আর বিশুদ্ধ ও উপযোক্ত শর্ত এবং জাযা উপস্থিত থাকা। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৫১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি আল্লাহর নাম না নিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে ওয়াদা করে থাকেন, তাহলে এজন্য আপনার কসমও হবে না, এবং কাফফারাও আসবে না।

(২)
নামাজে ভুল হলে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর দুই দিকে সালাম ফিরানোর পর সাহু সিজদা দিয়ে তারপর আবার তাশাহুদ, দরুদ পড়ে তবেই সালাম ফিরাতে হবে।

(৩)
ফজর এ ২ রাকাত নামাজে ৩ রাকাত পড়লে, এবং ২রাকাতের মাথায় শেষ বৈঠক করলে, তাছাড়া মাগরীবে ৩ রাকাতের জায়গায় ৪ রাকাত ভুলে পড়লে,এবং ৩ রাকাতের মাথায় শেষ বৈঠক করলে,অতপরপর সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে।তবে এক্ষেত্রে ফজরের সময় ২ রাকাতের জায়গায় ৪রাকাত এবং মাগরিবের সময় ৩ রাকাতের জায়গায় ৫ রাকাত পড়ে নিতে হবে।যাতেকরে শেষ ২ রাকাত নফল হিসেবে বিবেচিত হয়।হ্যা, না করলে ফরয হয়ে যাবে।তবে শেষ দু'রাকাত নফল হবে না।

(৪)
অজু করে হাতমুখ মোছা যাবে না, হ্যা নেকাব পড়া যাবে।হাতমুখ মোছা জরুরী কোনো কাজ নয়, সুতরাং করলে উক্ত নামাযই ফাসিদ হয়ে যাবে।

(৫)
কা'যা নামাযের বিশেষ কোনো ওয়াক্ত নাই। তিন হারাম সময় ব্যতিত যে কোনো সময় কাযা নামায পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 522 views
...