আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
367 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

১।আমার মামা একজন ইলেক্ট্রিশিয়ান।৩ মেয়েকে নিয়ে বসবাস করেন।অনেকটা দিন আনেন,দিন খান টাইপ।আমার জানামতে তার কাছে সব মিলিয়ে ৫০ হাজার টাকাও অতিরিক্ত নেই।উনাকে কী যাকাত দেয়া যাবে?(মামীর কাছে ভড়ি দুয়েক স্বর্ণ থেকে থাকতে পারে।)আমি চাচ্ছিলাম তাদেরকে না জানিয়ে যাকাত দিতে,এক্ষেত্রে আমি শিউর হবো কিভাবে তাদের নেসাব পূর্ণ হয় নাকি হয় না!?

২।ব্যবসায়ীক পণ্যের হিসাবে একদম পাই টু পাই স্টক ধরা কষ্টসাধ্য আমাদের জন্য।এক্ষেত্রে আনুমানিক হিসেব করে সেটাতে আরও বাড়িয়ে ধরে নিয়ে হিসেব করে জাকাত দিলে তা কী আদায় হবে?

1 Answer

0 votes
by (784,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাতের খাত সম্পর্কে আল্লাহ তাা'আলা বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনার মামার কাছে নেসাব পরিমাণ মাল রয়েছে কি না? সে সম্পর্কে আপনার সাধ্যানুযায়ী জেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন।সম্ভব হলে যাকাতের বিধি-বিধান মামাকে বুঝাতে গিয়ে কৌশলে জেনে নিবেন যে, মামার কাছে কি নেসাব পরিমাণ সম্পদ রয়েছে। যদি আপনার বিশ্বাস হয় যে, উনার কাছে নেসাব পরিমাণ মাল নেই, তাহলে তখন উনাকে আপনি যাকাত দিতে পারবেন।নতুবা দিতে পারবেন না।

(২)
সবগুলোর একুরেট হিসাব করার সাধ্যানুযায়ী চেষ্টা করবেন।সম্ভব না হলে তখন আনুমান করে একটু বাড়িয়ে ধরে নিয়ে, যাকাত দিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (784,260 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...