আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
614 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. তারাবীহের নামাজে সালাম ফিরিয়ে একটা দুয়া পড়ার প্রচলন আছে। দুয়াটা পড়ার বিধান কী?

২. আমার জানামতে নফল নামাজের নিয়ত করার পর ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত নামাজ ভেঙ্গে ফেললে সেটা আবার ওয়াজিব হিসাবে আদায় করতে হয়। অর্থাৎ, যোহরের চার রাকাত সুন্নাত পড়া শুরু করলাম। দুই রাকাত পড়ার পর অযু চলে যাওয়ায় নামাজ ছেড়ে দিতে হলো। এখন কি আবার ওযু করে যোহরের চার রাকাত সুন্নাত এবং আরো চার রাকাত নামাজ ওয়াজিব হিসাবে পড়তে হবে?

এই নিয়ম কি ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রেও খাটে? অর্থাৎ, আমি যোহরের ফরজ পড়া শুরু করলাম। মাঝপথে ওযু চলে গেলো। এখন কি আবার ওযু করে যোহরের ফরজ + আরো চার রাকাত ওয়াজিব আদায় করতে হবে?

আমার ওযুর সমস্যা থাকায় প্রায়ই এক ওয়াক্ত নামাজে একাধিকবার ওযু করতে হয়। তাহলে যতবার নামাজ ভাঙ্গি ততগুলো নামাজ কি ওয়াজিব হিসাবে আদায় করতে হবে?
এমন হলে তো অনেক নামাজ জমে গেছে। আমার কী করা উচিত?
৩. হাদীসে আছে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখলে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এখানে সকল গুনাহ বলতে কি শুধু সগীরা গুনাহ বুঝানো হচ্ছে? নাকি বান্দার সগীরা, কবীরা, অন্যের হক নষ্ট করার গুনাহ, গুনাহে জারিয়া– এ ধরণের সমস্ত গুনাহকে বোঝায়?

অর্থাৎ, রোজা কবুল হলে মানুষ কী শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে? নাকি শুধু তার সকল সগীরা গুনাহ মাফ হবে?

৪. ফরজ গোসলের জন্য নাকের কোন অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ? শুধু নাকে পানি দিলেই হবে? নাকি নাকের নরম অংশ পর্যন্ত পৌঁছাতেই হবে? রোজা অবস্থায় নরম অংশে পৌঁছাতে হলে পানি ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন হলে কি নাকে অল্প পানি নিলেই ফরজ আদায় হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনি যেই মুনাজাতের কথা বলছেন, সেই
মুনাজাতটি নিম্নরূপ:
اَللّهُمَّ إِنَّا نَسْأَلْكَ الْجَنَّةَ وَنَعُوْذُ بِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ بِرَحْمَتِكَ يَا عَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَا جَبَّارُ يَا خَالِقُ يَا بَارُّ اَللّهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
এ দোয়া ও মুনাজাতের কথাগুলো ভাল, তবে রাসূলুল্লাহর (ﷺ) শেখানো বা আচরিত নয়। তারাবীহের বিশ্রামের সময়ে এগুলো পড়লে কোনে বিশেষ সাওয়াব হবে বলে কোনো সহীহ, যয়ীফ বা জাল হাদীসেও বলা হয়নি। তবে এমনিতেই পড়া যেতে পারে।


(২)
যোহরের চার রাকাত সুন্নাত পড়া শুরু করার পর দুই রাকাত পড়ার মুহূর্তে যদি অযু চলে যায়, তাহলে ওযু করে যোহরের চার রাকাত সুন্নাত পড়তে হবে। আর এই পড়াটা অত্যান্ত জরুরী বা ওয়াজিব পর্যায়ের। এই চার রাকাত সুন্নতের পর আবার চার রাকাত ওয়াজিব হিসেবে পড়তে হবে না।

(৩)
রমজানের রোযায় অতীতের ছগিরা গোনাহ মাফ হয়ে যায়। আল্লাহ চাইলে কবিরা গোনাহও মাফ হতে পা

 (৪)
وَالْمُبَالَغَةُ فِيهِمَا سُنَّةٌ أَيْضًا. كَذَا فِي الْكَافِي وَشَرْحِ الطَّحَاوِيِّ إلَّا أَنْ يَكُونَ صَائِمًا. كَذَا فِي التَّتَارْخَانِيَّة 
ভালভাবে গড়গড়া করে কুলি করা, ও ভালভাবে নাকে পানি পৌঁছানো সুন্নত।তবে রোযাদারদের জন্য সুন্নত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8222

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বাভাবিক ভাবে নাকের ভিতর পানি দিয়ে অজু করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...