আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
759 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (33 points)
edited by
Assalamu alaikum, উস্তাদ।

আমি Siemens কোম্পানীতে জব করি। Siemens কোম্পানী সত্তাগতভাবে হারাম নয়। এটা মাল্টিন্যাশনাল কোম্পানী যেটা ইলেক্ট্রিক্যাল জিনিসপত্র বিক্রি করে। শুধুমাত্র ব্যাংক নয় বরং ব্যক্তিগত বিল্ডিং তৈরি, ইন্ডাস্ট্রি, সরকারি কাজে ও বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে কোম্পানী জিনিসপত্র বিক্রি করে।

রিসেন্টলি কোম্পানী একটা টেন্ডার বিজয়ী হতে চলেছে যেটা একটা ব্যাংকের এবং সেখানে ইলেক্ট্রিক্যাল জিনিসপত্র সরবরাহ করার দায়িত্ব আমার  ওপর বর্তাবে। যেহেতু সুদভিত্তিক ব্যাংকের ইলেক্ট্রিক্যাল সব জিনিসপত্র আমি সরবরাহ করব, তাই আমার ইনকাম কি হারাম হবে? অথবা আমি কি গুনাহগার হবো?
by (814,710 points)
ভাই দয়া করে বাংলাতে প্রশ্নটি লিখুন।ইডিট করে দিন।অথবা আমাকে কল করে বিষয়টা বুঝিয়ে দেন।
by (814,710 points)
আপনি তো কিছু জানালেন না।
by (33 points)
উস্তাদ, এডিট করেছি
by (814,710 points)
জাযাকাল্লাহ। 

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ব্যাংকের সকল ডিপার্টমেন্টে চাকুরী করা হারাম নয়।বরং যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে  সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।বিস্তারিত জানুন-


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সরাসরি সুদের কাজে সহায়তা করা হারাম
যেমন আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)

তবে সরাসরি সুদের কাজে সহায়তা না হলে, সেটা হারাম হবে না। সুতরাং  ব্যাংকের ইলেক্ট্রিক্যাল জিনিসপত্র সরবরাহ করার কাজ হারাম হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 321 views
...