আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
453 views
in সালাত(Prayer) by (81 points)
আমি সালাতে অনেক ওয়াসওয়াসায় ভুগি।আমি জামাতে বেশিরভাগ সময় রুকু,সিজদাহর তাসবীহ ১ বার করে পড়ি।জুমার সালাতে রূকুতে ১বার "সুবহানা...আযীম" পড়ার পর ওয়াসওয়াসা আসে "১ বার পড়লে পাশের লোক কি বলবে"। এই ওয়াসওয়াসায় পরে আমি আরো দুই বার " সুবহানা....আযীম" পড়ে ফেলি।যদিও পাশের লোককে শোনানোর কোন উদ্দেশ্য ছিলনা।ওয়াসওয়াসার কারণে মোট তিনবার তাসবীহ পড়ি।এটি কি রিয়া।এতে কি সালাত বাতিল হয়ে গেছে।এখন কি করব?
by (80 points)
এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, মন খুলে আমল করুন ইন শা আল্লাহ 

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَيَقُولُ فِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّي الْأَعْلَى ثَلَاثًا وَذَلِكَ أَدْنَاهُ. كَذَا فِي الْمُحِيطِ وَيُسْتَحَبُّ أَنْ يَزِيدَ عَلَى الثَّلَاثِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ بَعْدَ أَنْ يَخْتِمَ بِالْوِتْرِ. كَذَا فِي الْهِدَايَةِ فَالْأَدْنَى فِيهِمَا ثَلَاثُ مَرَّاتٍ وَالْأَوْسَطُ خَمْسُ مَرَّاتٍ وَإِلَّا كَمَّلَ سَبْعَ مَرَّاتٍ. كَذَا فِي الزَّادِ وَإِنْ كَانَ إمَامًا لَا يَزِيدُ عَلَى وَجْهٍ يُمِلُّ الْقَوْمَ. كَذَا فِي الْهِدَايَةِ
মুসাল্লি সেজদাতে সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার করে বলবে।এবং এটাই সর্বনিম্ন সংখ্যা। মুস্তাহাব  হলো তিনের অধিক পড়া।এ ক্ষেত্রে সর্বনিম্ন হলো,তিনবার পড়া,এবং মধ্যম হলো পাঁচ বার পড়া,আর পরিপূর্ণ হলো সাতবার করে পড়া।তবে ইমাম সাহেব এতো অধিক পড়বেন না যে,মুসাল্লিরা অবসাদগ্রস্ত হয়ে পড়ে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1401

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তিনবার তাসবিহাত পড়ার কারণে এবং অন্তরে রিয়া মূলক ভাব আসার কারণে নামাযে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 328 views
...