আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
457 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
edited by
আসসালামু আলাইকুম শায়েখ।
কেমন আছেন??  আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কিছু মাসালা সম্পর্কে জানার ছিল। আশাকরি তাড়াতাড়ি উত্তর পাবো, ইং শা আল্লাহ।
১/ আমার জানা মতে ফরজ নামাজে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পর মুত্তাকি সালাম ফিরাবে। আর এটাই সুন্নাত।  আমি ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাই। কিন্তু বাকি সবাই ইমামের সাথে সাথেই ফিরায়। আমি যেহেতু ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাই তাই আমার একটু দেরি হয়। এতে অনেকে আমার দিকে তাকিয়ে থাকে। লোকে কি বলবে এই ভেবে ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর আমি একটু তাড়াহুড়ো করে অথ্যাৎ তাড়াতাড়ি করে সালাম ফিরাই ।  এতে কি আমার রিয়া হবে যেহেতু আমার মনে এটা থাকে যে লোকে কি বলবে?

২/ ফরজ নামাজে যেন তাড়াতাড়ি সালাম ফিরাতে পারি এই অভ্যাস করার জন্য  সুন্নাত নামাজে তাড়াতাড়ি সালাম ফিরানোর চেষ্টা করি এতে কি আমার গুনাহ হবে।
৩/ নিজের একা রোমে রাতে শুধু শর্ট প্যান্ট পরে ঘুমানো যাবে?
৪/ নিজের রোমে শুধু শর্ট প্যান্ট পরে হাঁটা-চলা করা যাবে কি?

৫/ আমি ম্যাসে খালার সাথে খাই। খালা মাঝে মাঝে আমাকে বলে রান্না করার জন্য।  রান্না করার সময় আমি সিদ্ধ আলু বা মাছ ভাজার অতিরিক্ত অংশ খাই। খালা তা জানে নাহ, জানলেও কিছু বলবে নাহ। এতে কি আমার গুনাহ হবে?
৬/ আমি যাই ধরি তাতেই মনে হয় আমার হাতে নাপাকি লেগে গেছে। এর থেকে বাচতে পারতেছি নাহ। এর জন্য আমি অনেক পেরেশান। কিছু উপদেশ দিন।
৭/ কাপড়ে কোনো কিছুর দাগ বা চিহ্ন দেখলেই মন অস্থির হয়ে যায়। বার বার মনে হয় এটা মনেহয় নাপাকির দাগ। আলে সেটা কিসের দাগ তা আমি নিজেও জানি নাহ।
৮/ যেই বেসিনেই হাত ধৌত করতে যাই, আগে সেই বেসিনের হাতা আগে ধুই। আমার সব সময় মনেহয় হয়তো এই বেসিনে কেউ নাপাকি লাগিয়েও যেতে পারে। এসব নিয়ে পাগল হয়ে যাচ্ছি।

৯/ আমার প্রস্রাব পায়খানা করে পানি নেওয়ার সময় খালি মনেহয় কমোডের সাদা অংশ থেকে পানি ছিটে আসে। অনেক সময় ছিটে দেখতে পাই অনেক সময় দেখতে পাই নাহ। সব সময় ভয়ে থাকি। আমি অনেক সতর্কতার সহিত পানি খরচ করি তবুও ছিটে আসে। এর থেকে বাচতে পারতেছি নাহ। আমার একটু বেশি বেশি প্রস্রাবের চাপ হয়। কিন্তু আমি প্রস্রাব করি নাহ। চেপে রাখি।  ভয় হয় প্রস্রাব বা পায়খানা শেষে পানি নেওয়ার সময় যদি ছিটে পানি শরীরে বা কাপড়ে আসে। যখন অনেক বেশি চাপ হয়ে যায় তখন যাই প্রস্রাব করার জন্য। আমার জন্য প্রস্রাব পায়খানা করাটা অনেক কষ্টের হয়ে পড়ছে।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ইমাম সাহেবের সাথে সাথেই সালাম ফিরানোর চেষ্টা করবেন। প্রশ্নের বিবরণ মতে আপনার রিয়া হবে না।রিয়ার গোনাহ হবে না।

(২)
প্রশ্নের বিবরণ অনুযায়ী কোনো গোনাহ হবে না।

(৩)
একাকি অবস্থায় ও সতরের হেফাজত উত্তম। সুতরাং উত্তম হল, সতরের হেফাজত করে ঘুমানো।

(৪)
নিজের রোমে শুধু শর্ট প্যান্ট পরে হাঁটা-চলা করা যাবে তবে উত্তম হল, সর্বদা নেককারদের পোষাককে এহতেমামের সাথে পরিধান করা।

(৫)
খালা যদি ম্যাচে শরীকি অংশীদার হন, তাহলে আপনার জন্য এভাবে খালার অনুমোদন ব্যতিত ভক্ষণ করা জায়েয হবে না।

(৬)
এটা ওয়াসওয়াসা।এর জন্য আপনি ওডিসি চিকিৎসা গ্রহণ করুন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1379

(৭)
সাথে সাথেই 'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' পড়বেন, এবং অজু করে দু'রাকাত নামায পড়ে নিবেন।

(৮)
আপনি ওডিসি চিকিৎসা গ্রহণ করুন।

(৯)
আপনি ওডিসি চিকিৎসা গ্রহণ করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 438 views
...