আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
502 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামুআলাইকুম মুহ্তারাম। আমার মেয়ের নাম 'মারিয়াম জান্নাত' রাখতে চাচ্ছি। এভাবে দুটি আলাদা অর্থবহ নাম একসাথে রাখা কি জায়েয আছে নাকি গুনাহ হবে? বা 'আমাতুল্লাহ মারিয়াম' নাম রাখা যাবে কি? 'মারিয়াম জান্নাত' একসাথে অর্থ কি এবং 'আমাতুল্লাহ মারিয়াম' একসাথে অর্থ কি? দয়া করে উত্তর জানিয়ে উপকৃত করবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মারয়াম শব্দের অনেক অর্থ হতে পারে,সবক'টির অর্থই ভালো ও উন্নত। পূণ্যবান, ধার্মিক,খোদাভীরু,পবিত্র ইত্যাদি। জান্নাত অর্থ বাগান। আমাতুল্লাহ অর্থ আল্লাহর বান্দি।

 'আমাতুল্লাহ মারিয়াম' অর্থ- আল্লাহর বান্দি পবিত্রতম।
 'মারিয়াম জান্নাত' পবিত্র জান্নাত। সুতরাং এভাবে সংযুক্ত করে নাম রাখা অনুত্তম বা অনুচিৎ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।
by
অসংখ্য ধন্যবাদ।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...