আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
366 views
in পবিত্রতা (Purity) by (45 points)
মুখমন্ডল ধোয়ার সময় আমি সবসময় ঠোট আলাদা করে ধুই, না হলে আমার অজু নিয়ে সন্দেহ থেকে যায়।আমি যদি কুলি করার সময় ঠোট একবার ধুয়ে ফেলি,তাহলে কি আমার মুখমন্ডল ধোয়ার সময় আলাদা করে আবার ঠোট ধোয়া লাগবে?(শুধু মুখমন্ডল ধুলে আমার ঠোট ভিজেছে কিনা এ নিয়ে সন্দেহ থেকে যায়, নামাজে খুশু পাই না।)

1 Answer

0 votes
by (811,860 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ওজুর ফরয চারটি যথাঃ-
  1. চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
  2. দুনু হাত কনুই সহ ধৌত করা।
  3. দুনু পা টাখনু সহ ধৌত করা।
  4. মাথার এক চতুর্তাংশ মাসেহ করা। বিস্তারিত জানতে ভিজিট করুন- 4562

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

ওজুতে মুখ বা চেহারা ধৌত করা ফরয।চেহারা হল,একজন অন্যজনের সামনে দাড়ালে মুখের যতটুকু অংশ দেখা যায়,ততটুকুই। সুতরাং ঠোটও এর মধ্যে শামিল রয়েছে। ঠোট কুলির সাথে ধৌত হয়ে যায়।বিধায় ঠোটকে আলাদাভাবে ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।তবে যদি নিজের কাছে মনে হয় যে,ঠোট ধৌত করা হয়নি,তাহলে ধৌত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 292 views
+1 vote
1 answer 415 views
...