আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
433 views
in সালাত(Prayer) by (45 points)
ইমামের পেছনে সালাত আদায় করার সমায় কি ইমামের রুকু সিজদা সহ অন্যান্য তাকবির শুনে সে অনুযায়ি করাই কি যথেষ্ট হবে? নাকি তার নিজেরও তাকবির পাঠ করতে হবে?

1 Answer

0 votes
by (804,030 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রুকু এবং সেজদাতে যাওয়া ও সেখান থেকে উঠার সময় 'আল্লাহু আকবর বলা' ফিকহের পরিভাষায় একে তাকবীরাতে ইন্তেকাল বলা হয়।তাকবীরাতে ইন্তেকাল সুন্নত।তাকবিরাতে ইন্তেকাল মূখে বলতে হবে।শুধুমাত্র শুনা যথেষ্ট নয়।বরং স্পষ্ট করে নিম্নস্বরে তাকবীরে ইন্তেকাল বলা সুন্নত।

হাদীস শরীফে এসেছে,
«إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، 
ইমমাকে অনুসরণের জন্য নির্ধারণ করা হয়েছে।সুতরাং যখন ইমাম সাহেব তাকবীর বলবেন,তোমরাও সাথে সাথে তাকবীর বলবে।(সহীহ বোখারী-৩৭৮)

যেহেতু তাকবিরাতে ইন্তেকাল সুন্নত।তাই এই তাকবীর গুলো ছুটে গেলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।
فَلَا يَجِبُ بِتَرْكِ تَكْبِيرَاتِ الِانْتِقَالِ إلَّا فِي تَكْبِيرَةِ رُكُوعِ الرَّكْعَةِ الثَّانِيَةِ مِنْ صَلَاةِ الْعِيدِ فَإِنَّهَا مُلْحَقَةٌ بِالزَّوَائِدِ اهـ.
তাকবীরাতে ইনতেকালাত ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে ঈদের নামাযের দ্বিতীয় রাকা’তের তাকবীর ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব।কেননা এটা ঈদের ওয়াজিব তাকবীরের অন্তর্ভুক্ত ।(দুরারুল হুক্কাম-১/১৪৩)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 527 views
...