আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
349 views
in সালাত(Prayer) by (7 points)
ঈদুল আজহার নামাজ জামাতে পড়ার সময় ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবর বলে কাঁধ পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে না দিয়ে হাত বেঁধে নিয়েছে এভাবেই ৬ তাকবির দিয়েছেন তিনি স্বরণই ছিলনা যে তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে। এমতাবস্থায় নামাজ হবে কিনা?

1 Answer

0 votes
by (812,760 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর দেয়ার সময় আল্লাহু আকবর বলে কাধ বরাবর হাত উত্তোলন করে হাতকে ছেড়ে দেয়াই মুস্তাহাব।কেননা যেখানে মাসনুন কোনো যিকির বা দু'আ দুরুদ নেই,সেখানে হাত না বাধাই মুস্তাহাব। তবে বেধে নিলেও কোনো সমস্যা হবে না।
ঈদুল আজহার নামাজে জামাত পড়ার সময় ইমাম সাহেব কর্তৃক অতিরিক্ত তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবর বলে কাঁধ পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে না দিয়ে হাত বেঁধে নেয়ার কারণে নামাযে কোনো সমস্যা হবে না।

في الدر المختار ج٢- ص١٧٥
(وَلَيْسَ بَيْنَ تَكْبِيرَاتِهِ ذِكْرٌ مَسْنُونٌ) وَلِذَا  يُرْسِلُ يَدَيْهِ  (وَيَسْكُتُ بَيْنَ كُلِّ تَكْبِيرَتَيْنِ مِقْدَارَ ثَلَاثِ تَسْبِيحَاتٍ) هَذَا يَخْتَلِفُ بِكَثْرَةِ الزِّحَامِ وَقِلَّتِهِ 
في ردالمحتار (قَوْلُهُ   وَلِذَا  يُرْسِلُ يَدَيْهِ  ) أَيْ فِي أَثْنَاءِ التَّكْبِيرَاتِ وَيَضَعُهُمَا بَعْدَ الثَّالِثَةِ كَمَا فِي شَرْحِ الْمُنْيَةِ لِأَنَّ الْوَضْعَ سُنَّةُ قِيَامٍ طَوِيلٍ فِيهِ ذِكْرٌ مَسْنُونٌ 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (812,760 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 754 views
0 votes
1 answer 507 views
...