আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
411 views
in সালাত(Prayer) by (36 points)
edited by
আসসালামু আলাইকুম
১.বদনজর বা বশ করার যাদুর রুকইয়ার পানি সাধারণ খাওয়ার পানির সাথে মিশিয়ে দিনে কয়েকবার কি খাওয়া যাবে?

২.গর্ভবস্থায় ডাক্তার মিসকারেজ হওয়ার আশংকা করে সম্পূর্ন বেড রেস্টে থাকতে বলে। সে ক্ষেত্রে কি বসে নামাজ পড়া যাবে?


৩. গর্ভবস্থায় হালকা রক্ত মিস্রিত স্রাব গেলে কি নামাজ পড়া যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বদনজর বা বশ করার যাদুর রুকইয়ার পানি সাধারণ খাওয়ার পানির সাথে মিশিয়ে দিনে কয়েকবার খাওয়া যাবে। তবে আকিদা রাখতে হবে, এগুলোর নিজস্ব  কোনো প্রভাব নেই।আল্লাহই সবকিছুর খালিক ও মালিক।

(২)
গর্ভবস্থায় ডাক্তার মিসকারেজ হওয়ার আশংকা করে সম্পূর্ন বেড রেস্টে থাকতে বলে। সে ক্ষেত্রে বসে নামাজ পড়া যাবে। কেননা তখন দাড়িয়ে নামায পড়া অক্ষম হিসেবে বিবেচিত হবে।

মা'যুর ব্যক্তির নামায পড়া নিয়ে আরও জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1621

যে ব্যক্তি দাড়িয়ে নামায পড়তে সক্ষম,তার জন্য বসে বসে ফরয বা ওয়াজিব নামায পড়া জায়েয হবে না।(কিতাবুন-নাওয়াযিল-৩/৪৮৫)
বসে নামায পড়া সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1162

(১)যখন দাড়িয়ে নামায পড়া কারো জন্য অক্ষম হয়ে যাবে,তখনই সে বসে নামায পড়তে পারবে।
(২)শরীর দুর্বল লাগলে সুন্নত নামায বসে পড়া যাবে।ফরয ওয়াজিব পড়া যাবে না।শুধুমাত্র দাড়াতে অক্ষম হলেই ফরয এবং ওয়াজিব নামাযে বসে পড়া যাবে।
এ সম্পর্কে  বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1617

(৩)
গর্ভবস্থায় হালকা রক্ত মিস্রিত স্রাব গেলে তখনো নামাজ পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 406 views
...