আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,521 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
১. ব্যংকে আইটি সেক্টরে কাজ করলে কি যায়েজ হবে?

২. ব্যাংকের সমস্ত চাকরিই হারাম বলেও কেউ কেউ ফতোয়া দিয়ে থাকেন, আবার সব ক্ষেত্রই হারাম নয়, এই ফতোয়াও দিয়ে থাকেন। বিস্তারিত জানতে চাচ্ছি।

জাঝাকাল্লাহ

1 Answer

0 votes
by (811,860 points)
জবাবঃ-
ব্যাংকের চাকুরী সম্পর্কে উলামাদের মধ্যে মাতবিরোধ পরিলক্ষিত হয়।কেউ কেউ ব্যাংক সম্পর্কিত সকল প্রকার চাকুরীকেই হারাম বলে থাকেন।আবার প্রচলিত অর্থনীতিতে বিজ্ঞ অনেক ফকিহ ব্যাংকের নির্দিষ্ট কিছু খাতে চাকুরীর রুখসত দিয়ে থাকেন।
যেহেতু ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত অর্থ ব্যবস্থার নির্যাস বা নিয়ন্ত্রক প্রতিষ্টান হিসেবে ধরে নেয়া হয়,তাই প্রচলিত অর্থনীতিতে বিজ্ঞ ফুকাহাদের মতামত গ্রহণযোগ্য হওয়াটাই যুক্তিসংগত মনে হচ্ছে।এ সমস্ত ফুকাহাদের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে ভিজিট করুন- 398

সে হিসেবে ব্যাংকের আইটি শাখায় যদি সুদের সম্পৃক্তা না থাকে,তাহলে এখানে চাকুরী করা বৈধ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
`সে হিসেবে ব্যাংকের আইটি শাখায় যদি সুদের সম্পৃক্তা না থাকে,তাহলে এখানে চাকুরী করা বৈধ হবে।'
এটা কেমন উত্তর হল? ব্যাংকের আইটি শাখায় সুদের সম্পৃক্ততা কিংবা সুদী কাজে সহায়তা আছে কি না -মুফতী সাহেবের কাছে কি তা স্পষ্ট নয়?

by (811,860 points)
সুদের হিসাব বের করে দেয়া।সুদের ফরম ক্রিয়েট করা, এগুলো যদি থাকে, (যা আমরা জানি না) এটা ভুক্তভোগীরাই জানবেন।তাদের কাজ কি কি?
by (811,860 points)
আপনি কি রাগান্বিত হয়ে কমেন্ট করলেন।আমরা বারবার বলছি, সুদের সম্পর্কিত হলে ব্যাংকের কোনো চাকুরীই জায়েয হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...