আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
830 views
in সালাত(Prayer) by (34 points)
দুই রাকায়াত সলাতে সুরা মিলানোর সময় কি পরপর দুটি সুরা দুই রাকাতে পড়া অনুত্তম? যেমন  প্রথম রাকাতে সুরা ফিল, দ্বিতীয় রাকাতে ক্বুরইশ। নাকি ১/২ টা সুরা গ্যাপ দিয়ে পরের টা (যেমনঃ কাওসার) পড়ব? বা কখনো যদি ইচ্ছাকৃত /অনিচ্ছাকৃত দুইটা পাশাপাশি সুরা পড়ে ফেলি সেক্ষেত্রে সলাতের সমস্যা হবে কিনা? এই নিয়ম কি ফরজ, সুন্নত, নফল সব নামাযের ক্ষেত্রে প্রযোজ্য?যদি সুন্নতের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তবে চার রাকাত বিশিষ্ট সুন্নতের ক্ষেত্রেও কি এভাবে আদায় করা যাবেনা?

1 Answer

+1 vote
by (802,650 points)
বিসমিহি তা'আলা
জবাবঃ-
নামাযে কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন- 345
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (34 points)
সেদিন কাবা'র ইমাম শায়খ জুহানি কে তো ঈসার সলাতে প্রথম রাকাতে সূরা ত্বীন, পরের রাকায়াতে সূরা যিলযাল পড়তে শুনলাম। 
by (802,650 points)
আমি হানাফি ফিকহের কথা বলছিলাম।সকল ফিকহে বিধান সমান নয়।উনি তো বড় আলেম।উনাকে কারো ফলো করার তেমন প্রয়োজন নেই।উনি কাউকে ফলো না করলেও উনার জন্য চলতে অসুবিধে হবে না।জাযাকুমুল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...