আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
467 views
in সালাত(Prayer) by (41 points)
আমাদের মহল্লা মসজিদে ছাউনি দেয়া এবং অর্ধেক দেয়াল দিয়ে ঘেরা একটি বারান্দা আছে যেখানে ওয়াক্তিয়া নামাজে কাতার না হলেও জুমাবারে হয়।এবং সেখানে জানাজা পড়ানো হয়।এই বারান্দাতে বিনা প্রয়োজনে গেলে সুন্নত এতেকাফ ভেঙে যাবে কিনা?ভেঙে গেলে কাযা আদায়ের পদ্ধতি কি?

অনেক সময় নাবালেগ ছোট ছেলেরা প্রথম কাতারে দাঁড়াতে চায়।তাদেরকে আমি একবার বলেছিলাম তোমরা ছোটদের জন্য পেছনের কাতারে সওয়াব বেশি।এরকম বলা কি জায়েজ, নাকি মিথ্যার অন্তর্ভুক্ত হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


ইতেকাফে মসজিদের বারান্দা মসজিদের অংশ হিসেবে গণ্য হবে।

যদি উক্ত বারান্দা মূল মসজিদের অন্তর্ভূক্ত হিসেবে ধর্তব্য হয়। অর্থাৎ মসজিদ নির্মাণের সময় বারান্দাটিও মসজিদ হিসেবেই নির্মিত হয়েছিল। তাহলে উক্ত বারান্দায় ইতিকাফকারী আসতে কোন সমস্যা নেই।
,
অন্যথায় বিনা প্রয়োজনে সেখানে গেলে ইতেকাফ ভেঙ্গে যাবে।  

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ وَلاَ اعْتِكَافَ إِلاَّ فِي مَسْجِدٍ جَامِعٍ

ওয়াহব  ইবন  বাকীয়্যা ......... আয়েশা  (রাঃ)  হতে  বর্ণিত।  তিনি বলেন,  ই‘তিকাফের  জন্য  সুন্নাত  এই  যে,  সে  যেন  কোন  রোগীর  পরিচর্যার  জন্য  গমন  না  করে,  জানাযার  নামাযে  শরীক  না  হয়,  স্ত্রীকে  স্পর্শ  না  করে  এবং  তার  সাথে  সহবাস  না  করে।  আর  সে  যেন  বিশেষ  প্রয়োজন  ব্যতীত  মসজিদ  হতে  বের  না  হয়।  রোযা  ব্যতীত  ই‘তিকাফ  নেই  এবং  জামে  মসজিদ  ব্যতীত  ই‘তিকাফ  শুদ্ধ  নয়।
(আবু দাউদ ২৪৬৫)

আরো জানুনঃ 
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত বারান্দা আসলে কেমন?
মসজিদ নির্মাণের সময় বারান্দাটিও মসজিদ হিসেবেই নির্মিত হয়েছিল কিনা?

যদি তাই হয় তাহলে আপনার ইতেকাফ ভেঙ্গে যাবেনা।
,
আর যদি এটি মসজিদ হিসেবে নির্মিত না হয়ে থাকে,তাহলে আপনাত ইতেকাফ ভেঙ্গে যাবেনা।
,
★সুন্নাত ইতেকাফ ভেঙ্গে গেলে বাকি দিন গুলোর কাজা আদায় করতে হবে।
সেটি এই রমজানেও হতে পারে,অন্য মাসেও হতে পারে।
তবে সময় দিনের বেলা রোযা অবস্থায় থাকতে হবে। 
,
(০২)
যেহেতু সওয়াব বেশি হবে মর্মে কোনো হাদীস নেই,তাই এভাবে বলা ঠিক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 561 views
...