আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম।  আমার সাথে প্রায় সময়ই  এমন হয় যে, আমি যা স্বপ্নে দেখি তা ভবিষ্যতে ঘটে যায়।  আমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো ভবিষ্যত যেটা এখনো হইনি কিন্তু পরবর্তী তে হবে এমন অনেক বিষয় আমার স্বপ্নে চলে আসে।  হয় সরাসরি নাহয় অনেক অর্থপূর্ণ কোনো প্রতীক দিয়ে।  অনেক সময় এমন হয়েছে একটা বিষয় বারবার আমার স্বপ্নে আসছে আমি বিষয়টি গুরুত্ব দেই নি। কিন্তু পরবর্তী তে দেখা যায় যে, আমার সাথে হুবহু সেইসব হচ্ছে যা আমি স্বপ্নে দেখেছিলাম। অনেক সময় একবারই আসে। আবার অনেক সময় দেখা যায়,  একই বিষয়ে অনেক সম্মিলিত ঘটনা বারবার আমার স্বপ্নে আসছে।  আর পরবর্তী তে, দেখা যায় আমার  সাথে হুবহু সেইসমস্ত ঘটনা ঘটছে। পরবর্তী তে বলতে কখনো কখনো ৪/৬ মাস আবার কখনো কখনো ১/২ বছর পর।  আর এমনিতে আমি অনেক স্বপ্নই দেখি যেগুলো আমার মনে থাকে না।  ঘুম ভেঙে যাওয়ার পর ভুলে যাই। কিন্তু মাঝে মধ্যে কিছু স্বপ্ন আমার স্পষ্ট মনে থাকে শুরু থেকে শেষ অব্দি মাসের পর মাস এমনকি বছরও। আর স্বপ্ন শেষে আমার ঘুম ভেঙে যায়,  তখন হয় ফজরের আযান দিচ্ছে অথবা তাহাজ্জুদ এর সময় চলতেছে। আবার অন্য সময়ও হয়।  আর সেইগুলাই অনেক সময় পর কখনো বছর পর আমার সাথে সত্যি সত্যি হয়ে যাচ্ছে। এমন ১/২ বার নাহ,  অসংখ্য বার হয়েছে। আর সবকিছুই দেখা যায় আমার জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।  নিছকই কোনো সাধারণ বিষয়  নয়।  প্রথম প্রথম এতো গুরুত্ব দেই নি যখন ছোট ছিলাম। বুঝতাম নাহ তখন।  কিন্তু এমনটা হচ্ছে সেই ছোট থেকে ১২/১৩ বছর থেকে।  এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আর ধীরে ধীরে উপলব্ধি করলাম, অনেক জটিল কোনো  সমস্যা দেখা দিয়েছে আমার জীবনে বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। আমার তখন মনে পরে এমনটা আমি অনেক আগেই স্বপ্নে দেখেছিলাম। এখন আমার দুটো প্রশ্ন আছে
১) প্রথমত আমি এই অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পেতে চাই। ভবিষ্যতে যা হবে তা ভবিষ্যতে দেখা যাবে। আমি চাইনা সেগুলো আগেই আমার স্বপ্নে চলে আসুক। আমি বিরক্ত
২) দ্বিতীয়ত, এটা কি স্বাভাবিক?  নাকি আমার অস্বাভাবিক কোনো সমস্যা আছে?  জ্বিন বা শয়তানের কোনো সমস্যা কি এগুলো?  আমার কি এই অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পেতে রুকাইয়া করা প্রয়োজন?
by (4 points)
আমি মূলত এই অদ্ভুত স্বপ্ন দেখা থেকে সারাজীবনের জন্য মুক্তি পেতে চাই।  এটা আমার মানসিক যন্ত্রণার কারণ তৈরি হয়ে গেছে বর্তমানে। আমি আর কখনোই এমন স্বপ্ন দেখতে চাই না যেটা হুবহু আমার সাথে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে। এর জন্য আমার কি করা উচিত?  উল্লেখ্য এমনিতে আমি প্রায় সময়ই আয়াতুল কুরসী পড়ে দোয়া পড়ে ঘুমায়। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর নিকট সাহায্য কামনা করুন।আল্লাহ অবশ্যই বিহিত একটা ব্যবস্থা করবেন। হযরত আনাস রাযি থেকে বর্ণিত,
عن أنس - رضي الله عنه - قال: قال رسول الله: " «ليسأل أحدكم ربه حاجته كلها، حتى يسأله شسع نعله إذا انقطع» "
রাসূলুল্লাহ সাঃ বলেন, মানুষ যেন সকল বিষয়ে তার রবের নিকট দু'আ করে,এমনকি যদি তার জুতার ফিতা ছিড়ে যায়, তখনও যেন সে এ সম্পর্কে (প্রথমে) আল্লাহর নিকট সাহায্য চায়(অতঃপর ফিতা লাগানোর চেষ্টা করে)। (মিশকাতুল মাসাবিহ-২২৫১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/987

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) উদ্ভট এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।আপনাকে ইতিবাচক ও শান্তিময় পরিবেশ ও পরিস্থিতি দান করবেন।
(২) আল্লাহর কাছে সাহায্য চান।বিশেষত তাহাজ্জুদ নামায পড়ে সাহায্য প্রার্থনা করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...