আসসালামু আলাইকুম। আমার সাথে প্রায় সময়ই এমন হয় যে, আমি যা স্বপ্নে দেখি তা ভবিষ্যতে ঘটে যায়। আমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো ভবিষ্যত যেটা এখনো হইনি কিন্তু পরবর্তী তে হবে এমন অনেক বিষয় আমার স্বপ্নে চলে আসে। হয় সরাসরি নাহয় অনেক অর্থপূর্ণ কোনো প্রতীক দিয়ে। অনেক সময় এমন হয়েছে একটা বিষয় বারবার আমার স্বপ্নে আসছে আমি বিষয়টি গুরুত্ব দেই নি। কিন্তু পরবর্তী তে দেখা যায় যে, আমার সাথে হুবহু সেইসব হচ্ছে যা আমি স্বপ্নে দেখেছিলাম। অনেক সময় একবারই আসে। আবার অনেক সময় দেখা যায়, একই বিষয়ে অনেক সম্মিলিত ঘটনা বারবার আমার স্বপ্নে আসছে। আর পরবর্তী তে, দেখা যায় আমার সাথে হুবহু সেইসমস্ত ঘটনা ঘটছে। পরবর্তী তে বলতে কখনো কখনো ৪/৬ মাস আবার কখনো কখনো ১/২ বছর পর। আর এমনিতে আমি অনেক স্বপ্নই দেখি যেগুলো আমার মনে থাকে না। ঘুম ভেঙে যাওয়ার পর ভুলে যাই। কিন্তু মাঝে মধ্যে কিছু স্বপ্ন আমার স্পষ্ট মনে থাকে শুরু থেকে শেষ অব্দি মাসের পর মাস এমনকি বছরও। আর স্বপ্ন শেষে আমার ঘুম ভেঙে যায়, তখন হয় ফজরের আযান দিচ্ছে অথবা তাহাজ্জুদ এর সময় চলতেছে। আবার অন্য সময়ও হয়। আর সেইগুলাই অনেক সময় পর কখনো বছর পর আমার সাথে সত্যি সত্যি হয়ে যাচ্ছে। এমন ১/২ বার নাহ, অসংখ্য বার হয়েছে। আর সবকিছুই দেখা যায় আমার জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। নিছকই কোনো সাধারণ বিষয় নয়। প্রথম প্রথম এতো গুরুত্ব দেই নি যখন ছোট ছিলাম। বুঝতাম নাহ তখন। কিন্তু এমনটা হচ্ছে সেই ছোট থেকে ১২/১৩ বছর থেকে। এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আর ধীরে ধীরে উপলব্ধি করলাম, অনেক জটিল কোনো সমস্যা দেখা দিয়েছে আমার জীবনে বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। আমার তখন মনে পরে এমনটা আমি অনেক আগেই স্বপ্নে দেখেছিলাম। এখন আমার দুটো প্রশ্ন আছে
১) প্রথমত আমি এই অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পেতে চাই। ভবিষ্যতে যা হবে তা ভবিষ্যতে দেখা যাবে। আমি চাইনা সেগুলো আগেই আমার স্বপ্নে চলে আসুক। আমি বিরক্ত
২) দ্বিতীয়ত, এটা কি স্বাভাবিক? নাকি আমার অস্বাভাবিক কোনো সমস্যা আছে? জ্বিন বা শয়তানের কোনো সমস্যা কি এগুলো? আমার কি এই অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পেতে রুকাইয়া করা প্রয়োজন?