আমি কিছু দিন আগে প্রশ্ন করেছি, আমি উত্তর ও পেয়েছি কিছু আমি বুঝতেছিনা, আমি কমেন্ট করেছি রিপ্লাই পাই নাই,
আমার প্রশ্নের উত্তর ছিলো যা আমি তুলে ধরছি সংক্ষিপ্ত ভাবে আপনি প্রথমে বলেছিলেন যে বিয়ে হয়ে যাবে, শেষ এর বলেছেন বিয়ে নবায়ন করে নেওয়া উচিত।
আমরা বিয়েতে দুইজন রাজি ছিলাম, আমার থেকে কবুল বলানো হয় নাই বা জিজ্ঞাসা করা হয় নাই যা আমরা সচারাচর দেখি, কিন্তু আমার স্বামী থেকে জিজ্ঞাসা করা হইছে উপস্থিত সবার সামনে থেকে, আমার থেকে কাবিন নামায় আমার মা এবং দুইজন নিকট আত্নীয় উপস্থিত থেকে স্বাক্ষর নিয়েছে।
আপনার উত্তরে প্রেক্ষিতে আমি জানতে চাচ্ছি আমার প্রশ্ন হলো যে আমাদের রাজি থাকার পর কি বিয়ে হয় নাই! আমাদের কি গুনাহ হবে এই ভুলের জন্য! আমাদের দুই পরিবার এবং আমার রাজি থাকার ফলে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়, এখন করনীয় কি! ।আমাকে বিস্তারিত বলেন দয়া করে, আর সহজ বুঝতে পারি এমন ভাবে বললে ভালো হয়।
আসসালামুয়ালাইকুম।