আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
414 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
১.হযরত মুহাম্মদ সা. এর রুপ শয়তান ধারণ করতে পারেনা, তাহলে কি শয়তান অন্য মানুষের রুপ ধারণ করে সপ্নে বলতে পারে আমি হযরত মুহাম্মদ সা.?

২. ফিতনা থেকে বেচে থাকর জন্য কি ওয়াদার খেলাপ করা যাবে?

৩. মহিলাদের ডেলিভারি পেইন উঠার পর বিশেষ কোন দোয়া কিংবা আমল আছে?? যেগুলো করলে তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে??

৪. আমি যদি কোনো একজন শায়েখের কোনো ভালো ওয়াজের ভিডিও এই নিয়তে শেয়ার করি যে ভিডিও টা কেউ দেখলে সেটা আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে কিন্তু কোনো কারণে যদি সেই ভিডিও দেখে কোনো নারী ফিতনায় পরেন ( অর্থাৎ শায়েখ কে দেখে ফিতনায় পরেন) তাহলে কি তারজন্য আমার গুনাহ হবে? কারণ আমার শেয়ারকৃত ভিডিও দেখেই তো তিনি ফিতনায় পরেছেন।

1 Answer

0 votes
by (92,400 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

হাদীস শরীফে এসেছে-

حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘আমার নামে তোমরা নাম রেখো; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা নাম রেখো না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়।’ (সহীহ বুখারী, হাদীস নং- ১১০ হাদিসের মানঃ সহিহ হাদিস)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

. প্রশ্নে বর্ণিত বিষয়টি হুবুহু হাদীসে পাওয়া যায় না।

. হ্যা, ফিতনা, গোনাহ থেকে বাঁচার জন্য ওয়াদার খেলাপ করা যাবে।

. অনেক আলেমগণ অভিজ্ঞতার আলোকে সূরা ইনশিক্বাক্বের প্রথম পাঁচ আয়াত তেলাওয়াত করার কথা বলে থাকেন।

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ (1) وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ (2) وَإِذَا الْأَرْضُ مُدَّتْ (3) وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ (4) وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ (5)

আর কেউ সংক্ষেপে পড়তে চাইলে ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ এই আয়াতটি বেশী বেশী পড়ার কথা বলে থাকেন এবং অনেকে উপকারও পেয়েছে শুনেছি।

৪. আপনার নিয়ত যেহেতু ভালো কাজের তাই আপনি আপনার নিয়ত বা উদ্দেশ্য হিসেবে সওয়াব পেয়ে যাবেন। সুতরাং সে ফিতনায় পড়লে তার গুনাহ হবে,আপনার নয়। তবে যদি কারোর ব্যাপারে নিশ্চিত জানেন যে, তার কাছে শেয়ার করলে সে ফিতনায় পড়বে তাহলে তার নিকট শেয়ার করা জায়েজ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...