আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
138 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
আমি আজকে নাপিতের কাছে থেকে আমার মাথার চুল কাটিয়েছি। মাথার সব দিকের চুলের সাইজ সমান করে চুল কাটার ট্রিমার দিয়ে চুল কাটিয়েছি। আমার জানা মতে অনেক সাহাবী (রঃ) এইভাবে চুল কাটিয়েছেন।

আমার চুল দেখে আমার স্ত্রী আমাকে বলে, "কি চুরের মতো করে চুল কাটিয়েছো?" পরে আমি বললাম ইসলামিক ভাবে, এই রকম করেই চুল কাটানো উচিৎ।  তুমি চুল নিয়ে কোন ধরনের কথা বলতেছো এসব?

পরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, "এইভাবে চুল কাটানোর কথা কি হাদিসে আছে?" আমি কোন উত্তর দেই নি।

আমি একদিন আমার স্ত্রী কে বলেছিলাম, "সাহাবীরা এইভাবে চুল কাটিয়েছেন"

সাহাবীদের চুল কাটানোর ধরণের কথা আমার স্ত্রীর মনে আছে কি না জানি না।

প্রশ্ন: ক) আমার স্ত্রী আমাকে বললো, "কি চুরের মতো চুল কাটিয়েছো?" এতে কি নবীজি (সা:) এবং সাহাবী (রাঃ) এর প্রতি অবমাননা হয়েছে?

প্রশ্ন: খ) কারো দ্বারা নবীজি (সা:) প্রতি অবমাননা হলে, আল্লাহ পক্ষ থেকে তার মাফের কোন সুযোগ আছে কিনা?

প্রশ্ন: গ) কোন স্বামী বা কোন স্ত্রীর দ্বারা নবীজি (সা:) এর প্রতি অবমাননা হলে, ঐ দম্পত্তির বৈবাহিক কোন সমস্যা হয় কি না?
by (41 points)
আস সালামু আলাইকুম হুজুর, জানার জন্য প্রশ্ন করছি
প্রশ্ন: কোন স্বামী বা কোন স্ত্রীর দ্বারা নবিজী (সা:) প্রতি অবমাননা হলে ঐ দম্পত্তির কি ধরণের বৈবাহিক সমস্যা হয়?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চুল কাটা ও শরয়ী বিধি-বিধান।
চুল  সম্পর্কে শরয়ী বিধান হচ্ছে,পরিবেশ ও পরিস্থিতি এবং আবহাওয়া সাথে সমতা রেখে বাবড়ি চুল ও চুলমুন্ডন,এ দু-থেকে যে কোনো একটিকে গ্রহণ করা যাবে,এতে কোনোপ্রকার বিধি-নিষেধ নেই।তবে বাবড়ি চুল রাখা সুন্নাত এবং চুল মুন্ডন করাও হানাফি মাযহাব মতে সুন্নাত,অর্থাৎ উভয়টিই সুন্নাত ।(ফাতওয়ায়ে রশিদিয়া)

এবং চুলকে কেটে খাটো করাও যাবে তবে বিষয়টা একটু ব্যখ্যা সাপেক্ষ্য। সুতরাং চুল কাটা সম্পর্কে ইসলামী বিধান হচ্ছে,চতুর্দিকে সমান করে কাটা,যতটুকু সামনের দিকে কাটা হবে ততটুকু পিছন ও মাথার মধ্যখান এবং উভয় সাইট থেকেও কাটতে হবে,উভয় সাইট ও পিছনের দিকে চুল ফেলে দিয়ে সামন বা মধ্যখানে চুল রেখে দেয়া কখনো জায়েয হবে না বরং তা হারাম হবে।
মোটকথা, 
তিন ত্বরিকায় মাথার চুল রাখা যাবে।
(১) বাবড়ি চুল রাখা।
(২) চুল মুন্ডানো।
(৩) আগপিছ সমান করে চুল কর্তন করা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1144


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(ক) স্ত্রী কর্তৃক স্বামীকে বলা "কি চুরের মতো চুল কাটিয়েছো?" এখানে স্ত্রীর যদি উদ্দেশ্য হয়,ইসলাম মুসলমান বা নবীজি (সা:) এবং সাহাবী (রাঃ) এর প্রতি অবমাননা করা, উপহাস করা, তাহলে স্ত্রীর ঈমান থাকবে না। তবে সাধারণত এমন পরিস্থিতিতে ইসলাম অবমাননা উদ্দেশ্য হয় না, কাজেই ঈমান চলে যাবে না।

(খ) কারো দ্বারা নবীজি (সা:) প্রতি অবমাননা হলে, তারও মাফের কোন সুযোগ আছে, যদি সে তাওবাহ করে নেয়। 

(গ) কোন স্বামী বা কোন স্ত্রীর দ্বারা নবীজি (সা:) এর প্রতি অবমাননা হলে, ঐ দম্পত্তির বৈবাহিক সম্পর্কে অবশ্যই সমস্যা আসবে। তবে অপমান হয়েছে, সেটা কোনো মুফতিকে ঘোষণা দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (41 points)
আস সালামু আলাইকুম হুজুর, জানার জন্য প্রশ্ন করছি
প্রশ্ন: কোন স্বামী বা কোন স্ত্রীর দ্বারা নবিজী (সা:) প্রতি অবমাননা হলে ঐ দম্পত্তির কি ধরণের বৈবাহিক সমস্যা হয়?
by (814,710 points)
জেনে-বুঝে নবীজি সাঃ এর প্রতি অবমাননা করলে বৈবাহিক সম্পর্ক বাকী থাকবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...