আমি আজকে নাপিতের কাছে থেকে আমার মাথার চুল কাটিয়েছি। মাথার সব দিকের চুলের সাইজ সমান করে চুল কাটার ট্রিমার দিয়ে চুল কাটিয়েছি। আমার জানা মতে অনেক সাহাবী (রঃ) এইভাবে চুল কাটিয়েছেন।
আমার চুল দেখে আমার স্ত্রী আমাকে বলে, "কি চুরের মতো করে চুল কাটিয়েছো?" পরে আমি বললাম ইসলামিক ভাবে, এই রকম করেই চুল কাটানো উচিৎ। তুমি চুল নিয়ে কোন ধরনের কথা বলতেছো এসব?
পরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, "এইভাবে চুল কাটানোর কথা কি হাদিসে আছে?" আমি কোন উত্তর দেই নি।
আমি একদিন আমার স্ত্রী কে বলেছিলাম, "সাহাবীরা এইভাবে চুল কাটিয়েছেন"
সাহাবীদের চুল কাটানোর ধরণের কথা আমার স্ত্রীর মনে আছে কি না জানি না।
প্রশ্ন: ক) আমার স্ত্রী আমাকে বললো, "কি চুরের মতো চুল কাটিয়েছো?" এতে কি নবীজি (সা:) এবং সাহাবী (রাঃ) এর প্রতি অবমাননা হয়েছে?
প্রশ্ন: খ) কারো দ্বারা নবীজি (সা:) প্রতি অবমাননা হলে, আল্লাহ পক্ষ থেকে তার মাফের কোন সুযোগ আছে কিনা?
প্রশ্ন: গ) কোন স্বামী বা কোন স্ত্রীর দ্বারা নবীজি (সা:) এর প্রতি অবমাননা হলে, ঐ দম্পত্তির বৈবাহিক কোন সমস্যা হয় কি না?