আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
উস্তায,
আমার এক বোন এর হয়ে আমি প্রশ্ন করছি। লেখা দীর্ঘ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। উনার বিয়ে হয়েছে প্রায় ৫ বছর। উনার স্বামী প্রচন্ড উগ্র স্বভাবের এবং বদমেজাজি। উল্লেখ্য শ্বশুর কুফরী কালামের সাথে যুক্ত। তারা কেউ নামাজ পড়েনা,রোজা রাখেনা। মাঝে মাঝে নামাজ পড়ে এবং রোজা রাখে। অপরদিকে বোনটি দ্বীনদার পরিবারেই বেড়ে উঠে। শ্বশুর শাশুড়ি এমনকি স্বামীও চাইতো না বোনটি বাবার বাড়িতে আসুক। এক প্রকার মানসিক নির্যাতন করা হয় তার উপর।
তো বিয়ের এক বছরের মাথায় একদিন সে বাবার বাড়ি বেড়াতে আসে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। বোনটির স্বামী বোনটির মাকে ফোন দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং খুবই বাজে ব্যবহার করে। তার মা বেয়াদবি সহ্য করতে না পেরে তাকে তুই তুকারি করে। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তার স্বামী বলেই ফেলে,"আপনার মেয়েকে তিন তালাক দিলাম,তালাক,তালাক,তালাক।" কিন্তু মা এক তালাক শুনে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তার বড় ছেলের বৌ কে মোবাইল দিয়ে দেন। বাকি দুই তালাক মা শুনেননি শুনেছেন বোনটির ভাবী। উল্লেখ্য ঘটনাস্থলে বোনটি ছিলেন না এবং তিনি এসবের কিছুই জানতেননা। পরবর্তী তে তাকে জানানো হয়।
এখন তাদের তালাক হয়েছে কিনা এ নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে তারা উভয় পক্ষ বৈঠক বসে। বৈঠকে একজন মুফতি সমঝোতা করে দেন যে তাদের তালাক হয়নি এবং তারা সংসার করতে পারবে। বিয়েটা হয়েছিল হানাফী মাযহাব অনুসারে কিন্তু মুফতি সাহেব হানাফী ছিলেননা অন্য মাযহাবের ছিলেন যেটা তারা পরবর্তী যে জানতে পারেন।
কিন্তু তা অনেক পরে জানতে পারেন। এর মধ্যে বোনটি পুনরায় সংসার শুরু করেন।
এখন আমার প্রশ্ন
১.তাদের ৩ তালাক কার্যকর হয়েছে কিনা? নাকি ঐটা ১ তালাক হিসেবে ধরা হবে? উল্লেখ্য বোনটি কোন ইদ্দতও পালন করেননি।
২.যদি তালাক হয়ে থাকে তাহলে এই ৪ বছর ধরে যে তারা একত্রে থাকলো এটার কি কোন কাফফারা দিতে হবে কিনা?
৩.যদি তালাক হয়ে থাকে সেক্ষেত্রে বোনটির পরিবারকে কি আইনী বা শরীয়াহ প্রক্রিয়ায় পুনরায় মেয়ের পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠাতে হবে কিনা? যেহেতু স্বামী এখন কোন অবস্থাতেই তালাক দিতে রাজি নন।
জাঝাকাল্লাহু খইরান
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ