আসসালামু আলাইকুম।(মুফতি ইমদাদুল হক হুজুরের কাছে প্রশ্ন)
স্বামীর চরিত্রগত ত্রুটি আছে। তাদের বিয়ের প্রায় সাড়ে ৪ বছর এই সাড়ে ৪ বছরে সে একাধিক মেয়েদের সাথে ফোনে,ম্যাসেজে অযথা কথা বলে আসছে এখনও বলে।
হারাম কোনো রিলেশন না কিন্তু তারা অযথা খোশ গল্প,রাত বিরাতে ম্যাসেজিং করে।স্ত্রীকে পর্যাপ্ত সময় দেয়না,হক পালন করেনা।বরং স্ত্রীর হকের সময়টা গয়রে মাহরামকে দেয়।এটা নিয়ে স্ত্রী শান্তভাবে বুঝিয়েছে,কান্না,অভিমাণ রাগ সব ভাবে একেকবারে বুঝিয়েছে। বুঝানোর পর কিছুদিন ঠিক থাকে তারপর আবার আগের মত।একেকবার একেকটা।
তার উপর স্বামী বাচ্চা চায়না কোনোভাবেই।সংসারে কোনো মন নেই।যখন তখন যেখানে সেখানে চলে যায় স্ত্রীকে মাসের ১৫/২০ ও একা রেখে চলে যায় শ্বশুরবাড়ি।অথবা বাপের বাড়ি ফেলে রাখে ৬/৭/৮ মাস এরকম।এই সময় না ভরণপোষণের দায়িত্ব নেয় আর না স্ত্রীর হক পালন করে।
স্ত্রী এই সাড়ে ৪ বছর এগুলো দেখতে দেখতে তার উপর শ্বশুরবাড়ি লোকদের অত্যাচারের কারনে শারীরিক মানসিক দুই ভাবেই অসুস্থ। তার ধৈর্য আর নাই এর সাথে সংসার করার।তার বাপ মা চায় সে আমাকে তালাক দিক, আমিও চাই।
আমার পরিবারও বলসে হয় ভালোভাবে সংসার করো নইলে ছেড়ে দাও ওকে।ওর জীবন নষ্ট করোনা।সে নিজে কোনোভাবেই আমাকে তালাক দিবেনা।সে বলে আমি তোমাকে জীবনেও নিজ থেকে তালাক দিবোনা।তবে তুমি যদি নিজে দিতে চাও বা এমনকিছু তাহলে অনুমতি দিয়ে রাখলাম। যা ভালো মনে হয় করতে পারো।
সে কারো সামনেই এটা বলেনি।আমি ফোনে যখন এগুলা বলসি সে এই কথা বলসে।এখন আমি আমার বাবার বাড়ি আছি সে তার বাড়ি।এখন ফোনে ফোনে কিভাবে আমি কোনো কাজী বাদেই ১ তালাক গ্রহণ করতে পারবো সেটা বলে দিন।
(উল্লেখ্য ১৮ নং কলামে অনুমতি দেয়নি,সেখানে না লিখে রেখেছে।মুখে বলেছে তাও শুধু আমাকে ফোন কলে।আমি এখন ফোন কলেই তালাক গ্রহন করতে চাচ্ছি কোনো ধরনের কোর্ট,কাজী বা শালিশ বিচারের মাধ্যম ছাড়াই। আমার গার্ডিয়ানদের সামনে তাকে ফোন দিয়ে আর ফোন রিসিভ বা করলে ম্যাসেজের মাধ্যমে গ্রহণ করতে চাচ্ছিলাম)