আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
2 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
ফেইসবুকে নিচের পোস্ট টা পেয়েছি। এটা কি সহীহ?


নারীদের জন্য শরয়ী সীমার মধ্যে থেকে স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করা প্রশংসনীয়। কিন্তু গায়রে মাহরামদের সামনে প্রদর্শনের উদ্দেশ্যে, কিংবা অন্য নারীদের সামনে অহংকার ও গর্ব প্রকাশের লক্ষ্যে সৌন্দর্যচর্চা করা জায়েয নয়।

তবে এর বাইরে, শরয়ী সীমারেখা বজায় রেখে প্রয়োজন বা আনন্দের বিভিন্ন উপলক্ষে সাজসজ্জা গ্রহণে কোনো বাধা নেই।

তাই নারীদের জন্য সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে (মানুষ ও শূকরের লোম, নখ ইত্যাদি ব্যতীত) কৃত্রিম চোখের পাপড়ি ও কৃত্রিম নখ ব্যবহার করা বৈধ—তবে শর্ত হলো, এর মাধ্যমে যেন কেবল প্রদর্শন, প্রতারণা বা বাস্তবতার বিপরীত কোনো অবয়ব তুলে ধরার উদ্দেশ্য না থাকে।

অবশ্য অযু করার সময় এসব কৃত্রিম পাপড়ি ও নখ অপসারণ করে অযু করা অপরিহার্য।

আর যেহেতু এসবের ব্যবহার বৈধ, সেহেতু এগুলোর ক্রয়-বিক্রয়ও বৈধ গণ্য হবে।

বিন্নুরি টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144508101654

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...