আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে স্বাভাবিকভাবে।
কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন সুরত হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই । আর এ ব্যাপারে তার মা ওয়াকিবহাল। তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া যেকোনো মুহূর্তে বা সকালে ছেলে ঘুমন্ত অবস্থায় মায়ের ছেলের রুমে প্রবেশ করার বিধান কি হবে?
ছেলে বিবাহিত । তার স্ত্রীর যদি এব্যাপারটি ভীষণ অপছন্দ হয় এটা কি দোষনীয়?
(বিঃদ্রঃ মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো । মা তাদের প্রতি যত্নশীল )