আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
124 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)

“আমি একজন মেয়ে। আমার বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন। যদিও তার ডিপার্টমেন্ট সরাসরি সুদের সাথে সম্পর্কিত নয়, তবে যতদূর জানি এটাও হারামের সাথে সম্পৃক্ত। আমাদের একটি বাড়িও আছে, যেটি সুদসহ লোন নিয়ে তৈরি করা হয়েছিল, যদিও সেই লোন এখন পরিশোধ করা হয়েছে। বাড়িটি বাবার মালিকানাধীন। বাড়িভাড়া থেকে যে টাকা আসে, তা দিয়ে মূলত আমাদের খাবার ও আমার পড়াশোনার খরচ চলে, যা মা দেখাশোনা করেন। এছাড়া বাবা আলাদা করে আমাদের জন্য অতিরিক্ত খাবার, যেমন চা–কফি ও পোশাক কিনে দেন।

একজন তালিবুল ইলম হিসেবে এই পরিস্থিতিতে আমার করণীয় কী? বাবার কেনা খাবার কি এড়িয়ে চলা উচিত? কিন্তু যদি না খাই, বাবা বুঝতে পারবেন এবং পরিবারে অশান্তি হতে পারে। পোশাকের ক্ষেত্রেও একই বিষয়।

আমার নানাভাইয়ের আয়ের প্রধান উৎস ব্যাংকের মাসিক সুদ। তাদের বাড়ি আমাদের পাশেই। সেখানে গেলে আমি কীভাবে খাবার গ্রহণ করব? আমি সাধারণত চেষ্টা করি যেন তারা বুঝতে না পারেন যে আমি এড়িয়ে চলছি—কম খাই, কিন্তু সরাসরি না করি। তারা যদি টাকা উপহার দেন, আমি সাধারণত সেই টাকা দিয়ে তাদের জন্য কোনো উপহার কিনে ফেরত দিই।

আমি টিউশন করি। বাবার ও নানাভাইয়ের কাছ থেকে যতটুকু খাই, সেই হিসেবে তাদের জন্য কিছু কিনে দেওয়া কি উচিত? ছোটবেলা থেকেই আমি এই পরিবারেই বড় হয়েছি, তাই এত বছরের খাওয়া–দাওয়ার পুরো হিসাব তো পরিশোধ করা সম্ভব নয়।

আমি অনেক দোয়া করি এবং ভয় পাই যে হারাম খাদ্যের কারণে আল্লাহ আমার দোয়া কবুল না করুন। তাই শরিয়তের দৃষ্টিতে আমার সঠিক করণীয় কী?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার বাবার ও নানার হারাম টাকা দিয়ে  খাবার, পোষাক এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিষপত্র গ্রহণ করতে পারবেন। যদি কখনো সামর্থ্য হয় তাহলে যথাসম্ভব ঐ পরিমাণ টাকা সদকাহ করে দিবেন। আল্লাহর কাছে নিজের ঈমান আমল রক্ষার জন্য দু'আ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (11 points)

বাবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য বিভিন্ন ব্যাংক থেকে উপহার পাঠানো হয়—খাবারদাবার, ক্যালেন্ডার ইত্যাদি। এগুলো কোনো ঘুষের মধ্যে পড়ে না। এমনকি বাবা কারো উপকার করার পর খুশি হয়ে কেউ কিছু দিলে তাও নেন না—এগুলো ছোটবেলা থেকেই দেখে এসেছি।

আমরা জানি ব্যাংকগুলো সুদের ওপর চলে। তাহলে এই উপহারগুলো যখন বাসায় আসে, সেই খাবারদাবার কি আমি খেতে পারব?


by (814,710 points)
আপনার বাবার ইনকামও হারাম এবং উনি উপহার পাচ্ছেন সেগুলোও হারাম।কিন্তু আপনার জন্য আপনার বাবার হারাম ইনকাম থেকে গ্রহণ করা জরুরত পর্যন্ত অনুমোদিত। জরুরতের বেশী গ্রহণ করা জায়েয হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...