আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
110 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তাদ  আমি জানতে চাচ্ছি - বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নারীদের আত্মরক্ষার জন্য পর্দার সহিত মার্শাল আর্ট শেখা জায়েজ আছে?
দয়া করে জানাবেন ইন শাহ আল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বৈধ শরীরচর্চার কথা হাদীসে বর্ণিত হয়েছে,
ﻋَﻦْ ﻋُﻘْﺒَﺔَ ﺑْﻦِ ﻋَﺎﻣِﺮٍ , ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : " ﻛُﻞُّ ﺷَﻲْﺀٍ ﻳَﻠْﻬُﻮ ﺑِﻪِ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑَﺎﻃِﻞٌ ﻏَﻴْﺮَ : ﺭَﻣْﻲِ ﺍﻟﺮَّﺟُﻞِ ﺑِﻘَﻮْﺳِﻪِ ، ﻭَﺗَﺄْﺩِﻳﺒِﻪِ ﻓَﺮَﺳَﻪُ ، ﻭَﻣُﻼﻋَﺒَﺘِﻪِ ﺍﻣْﺮَﺃَﺗَﻪُ ، ﻓَﺈِﻧَّﻬُﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺤَﻖِّ "
অর্থাৎ-তিনটি খেলা ছাড়া মানুষের প্রত্যেক খেলাই বেকার ও অনর্থক।খেলা তিনটি হলো,১. তিরন্দাজী করা ২.ঘোড়া প্রশিক্ষণ দেয়া ৩.নিজ স্ত্রীর সাথে খেলা করা। কারণ এই খেলা তিনটি সঙ্গত তথা অর্থবহ।(মুসনাদে আহমদ,খন্ড: ৪ পৃষ্টা:১৪৪)

শরীর চর্চা হিসেবে মেয়েরা একাকী ঘরে নির্জনে যে কোনো প্রকার ব্যয়াম ও আত্নরক্ষার প্রশিক্ষণ নিতে পারবে।তবে বেপর্দাভাবে পারবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4821


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...