আসসালামু আলাইকুম। আমি একটা বিপদে পড়েছি, বর্তমানে আমি যে সিম ব্যবহার করি তা আমি ২০২৩ সালে কিনেছি এবং এটাতে কখনো বিকাশ, নগদ একাউন্ট খুলিনি। এগুলো অন্য নম্বরে ছিলো। তবে এই বছর শুরুর দিকে বিকাশ, নগদ আমি আমার বর্তমান ব্যবহৃত সিমে নতুন করে একাউন্ট করি। সমস্যা হলো নগদ একাউন্টে। এই একাউন্ট খোলার পর লগিং করে দেখি, একাউন্টে প্রায় ২১০০০ টাকার মতো আছে। যা দেখে আমি অনেক অবাক হই। নতুন একাউন্টে কিভাবে টাকা আসলো! তাই আমি নগদ কাস্টমার কেয়ার এই সমস্যার কথা জানাই, তারা আমাকে লেনদেন এর স্টেটমেন্ট দিলো। তাতে দেখা গেলো ২০২১ সালে এই সিম দিয়ে নগদ একাউন্ট খোলা। আর এখানে কোনো সরকারি ভাতা আসে। যারা এই ভাতা পেতো তারা ২০২৪ সালের মে মাসে লাস্ট উইথড্র দেন, এরপর আর দিতে পারেনি। আর সিমটা আমি ২০২৩ সাল থেকেই ব্যবহার করছি। যেহেতু তারা আর উইথড্র দিতে পারেনি তাই ভাতা গুলো জমেছে। যারা আগে এই সিম ব্যবহার করতো তাদের তথ্য জানার জন্য বর্তমান সিমের কাস্টমার কেয়ারে যাই তাদের জানাই তারা আমাকে কোনো সমাধান দেয়নি, আগে সিম ব্যবহারকারির তথ্য তারা দিতে পারবে না। আমি এই টাকাটা যে এটার মালিক তাকে দিতে চাচ্ছি, কিন্তু পাওয়া অসম্ভব। আমাকে অনেকে পরামর্শ দেয় যেহেতু একাউন্ট আমার, টাকাটা আমি ব্যবহার করতে পারবো কিন্তু আমি তো এই টাকার মালিক না। আমি চাচ্ছি টাকাটা দান করে দিতে।
এখন প্রশ্ন হচ্ছে - এই টাকার মালিক কি আমি? আমি কি টাকাটা ব্যবহার করতে পারবো নাকি আমার আল্লাহর রাস্তায় সাদাকা করে দেওয়াই উওম হবে? আর এই টাকাটা আমি ধার হিসেবে নিয়ে আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো? যখন আমার টাকা হবে তখন দান করে দিলাম? এটা কি সম্ভব? নাকি একেবারে দান করে দেওয়াই উওম হবে?