ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) দুইজন মিলে যদি বই থেকে নিয়মিত সিরাহ্ পাঠ করা হয়। প্রথমে বিসমিল্লাহ এবং শেষে ইস্তেগফার করা উত্তম।
২) হিন্দু বান্ধবীদেরকে দ্বীন এর দাওয়াত এর নিয়তে যোগাযোগ রাখা যাবে। এবং ইফতার এ বাসায় এনে একসাথে ইফতার করা উচিত না। হ্যা, অন্য সময় দাওয়াত খাওয়ানো যাবে।
৩)
প্রতি ওয়াক্তের পৃথক পৃথক মুস্তাহাব ওয়াক্ত রয়েছে।ফজরের নামাযকে দেড়ী করে পড়া মুস্তাহাব,এবং এটাই তার আওয়াল ওয়াক্ত।জোহরের নামাযকে গরমের সময় দেড়ী করে পড়া মুস্তাহাব।এবং আসর ও মাগরিবে নামাযকে সর্বদা ওয়াক্তের প্রথমে পড়া মুস্তাহাব। এশার নামাযকে রাতের এক ততৃতীয়াংশ পর্যন্ত দেড়ী করে পড়া মুস্তাহাব।
এগুলো বুঝা ও বুঝানো অনেকটা মুশকিল বিষয়।সহজভাবে বলা যায় যে,আমাদের দেশে যে ওয়াক্তের যখনই আযান হয়,আযান পরবর্তী জামাতের সাথে নামায আদায় করা বা ঐ সময়ে ঘরে বা অন্য কোথাও নামায আদায় করা মানে-ই মুস্তাহাব বা আওয়াল ওয়াক্তেই আদায় করা। আওয়াল ওয়াক্ত কোনো বিশেষ সময় বা সেকেন্ড মিনিটের সাথে সম্পর্কযুক্ত নয়।
৪) ওযুর শুরুতে সম্পূর্ন দোয়া ও ওযু এর মাঝখানে ও শেষে সম্পুর্ন দোয়া গুলো দু'আয়ে মাছুরার বইয়ে পাবেন।