আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
السلام عليكم ورحمة الله وبركاته

اَلْحَمْدُ لِلّٰهِ اَلْحَمْدُ لِلّٰهِ اَلْحَمْدُ لِلّٰهِ

১) দুইজন মিলে যদি বই থেকে নিয়মিত সিরাহ্ পাঠ করি তার আগে ও পরে কোন কোন দোয়া গুলো পড়ে নিতে হবে, এবং শুরুর পূর্বে আল্লাহর কাছে কি দোয়া চাবো? আবার ঘরের সবাই মিলে তালিম এর আগে ও পরে কি দোয়া পড়তে হবে বা কি বলে নিতে হবে...

২) হিন্দু বান্ধবীদেরকে দ্বীন এর দাওয়াত এর নিয়তে যোগাযোগ রাখা যাবে কি? এবং ইফতার এ বাসায় এনে একসাথে ইফতার করা কি জায়েজ হবে?

৩) মহিলাদের জন্য ওয়াক্ত হলে সালাত আদায় উত্তম নাকি, আজান এর পর?

৪) ওযুর শুরুতে সম্পূর্ন দোয়া ও ওযু এর মাঝখানে ও শেষে সম্পুর্ন দোয়া গুলো কোথায় পাবো?

جَزَاكَ اللَّهُ خَيْرًا

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) দুইজন মিলে যদি বই থেকে নিয়মিত সিরাহ্ পাঠ করা হয়। প্রথমে বিসমিল্লাহ এবং শেষে ইস্তেগফার করা উত্তম।

২) হিন্দু বান্ধবীদেরকে দ্বীন এর দাওয়াত এর নিয়তে যোগাযোগ রাখা যাবে। এবং ইফতার এ বাসায় এনে একসাথে ইফতার করা উচিত না। হ্যা, অন্য সময় দাওয়াত খাওয়ানো যাবে।

৩) 
প্রতি ওয়াক্তের পৃথক পৃথক মুস্তাহাব ওয়াক্ত রয়েছে।ফজরের নামাযকে দেড়ী করে পড়া মুস্তাহাব,এবং এটাই তার আওয়াল ওয়াক্ত।জোহরের নামাযকে গরমের সময় দেড়ী করে পড়া মুস্তাহাব।এবং আসর ও মাগরিবে  নামাযকে সর্বদা ওয়াক্তের প্রথমে পড়া মুস্তাহাব। এশার নামাযকে রাতের এক ততৃতীয়াংশ পর্যন্ত দেড়ী করে পড়া মুস্তাহাব।
এগুলো বুঝা ও বুঝানো অনেকটা মুশকিল বিষয়।সহজভাবে বলা যায় যে,আমাদের দেশে যে ওয়াক্তের যখনই আযান হয়,আযান পরবর্তী জামাতের সাথে নামায আদায় করা বা ঐ সময়ে ঘরে বা অন্য কোথাও নামায আদায় করা মানে-ই মুস্তাহাব বা আওয়াল ওয়াক্তেই আদায় করা। আওয়াল ওয়াক্ত কোনো বিশেষ সময় বা সেকেন্ড মিনিটের সাথে সম্পর্কযুক্ত নয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/39433

৪) ওযুর শুরুতে সম্পূর্ন দোয়া ও ওযু এর মাঝখানে ও শেষে সম্পুর্ন দোয়া গুলো দু'আয়ে মাছুরার বইয়ে পাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...