নিকাহনামা তে ১৮ নং এ লিখা আছে "স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না? করিয়া থাকলে কি কি পর্বে? হাঁ করিয়াছে ,দেশের প্রচলিত আইন ও ইসলামী শরীয়তের বিধান মতে যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোন কারনে বনিবনা না হয় "
এই বিষয়ে স্ত্রী জানতো না । আজকে জানলো । তবে তার আগেই কয়েকবার তাদের আন্ডারস্ট্যান্ডিং/ বনিবনা হচ্ছিল না তাই সে বলেছিল সে তার স্বামীর কাছে আর আসবে না ‌। ছেড়ে দেওয়ার কথাও অনেকবার বলেছিল । স্ত্রীর এমন কথায় কি তাদের বিবাহে কোনো প্রভাব পড়বে? মানে তালাক হয়ে যায় কি না। স্ত্রী জানতোই না এই কথাটা আগে ‌। রাগের বসেই শুধু বলে ফেলতো