আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
233 views
in সালাত(Prayer) by (35 points)
আসসালামু আলাইকুম,
জনাব, যদি বিতর কাজা বাকি থাকে এবং এমতাবস্থায় মসজিদে ফজরের জামাত শুরু হয়ে যায় অর্থাৎ বিতর কাজা পড়তে গেলে ফজরের জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে করনিয় কি?
এমতাবস্থায় যদি বিতর কাজা না পড়ে জামাতে ফজরের নামাজ পড়ে ফেলি তাহলে এই নামাজ কি ফাসিদ হবে?

1 Answer

0 votes
by (92,400 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/674/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,

বিতির নামায ওয়াজিব এবং ওয়াজিবের কাযা করতে হয়।

যদি সুবহে সাদিকের আগে আপনার ঘুম না ভাঙ্গে, অন্যদিকে সময় এ পরিমাণ বাকী থাকে যে, ফজর পড়া ছাড়া আরো ও কিছু নামায পড়া যাবে, ওয়াক্ত বাকী রয়েছে, তাহলে প্রথমে বিতিরকে কাযা করবেন। তারপর ফজরের নামায পড়বেন।


তবে যদি সময় এতটুকু বাকী  না থাকে যে, ফজরের নামায ছাড়া আরো কিছু নামায পড়া যাবে, তাহলে এমতাবস্থায় শুধু্ ফজরের নামায পড়বেন। বিতিরের নামাযকে পরবর্তীতে কাযা করে  নিবেন।

আবকে মাসাঈল-২/৩৩৬


বিতিরের কাযা রয়েছে।যেভাবে তাকে তার ওয়াক্তে আদায় করতে হয় সেভাবে তার কাযা পড়তে হবে। এক্ষেত্রে হানাফি মাযহাব মত আদ্বা এবং কাযার মধ্যে কোনো পার্থক্য নাই। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৭/৩৬৬)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

প্রশ্নোক্ত ক্ষেত্রে জামাতে শরীক হয়ে যাবেন এবং বিতর নামাজ পরবর্তীতে কাযা করে নিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 375 views
+1 vote
1 answer 426 views
0 votes
1 answer 335 views
...