আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
488 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আমার স্বামী নেশা করে।আমার সাথে খারাপ ব্যবহার করে।ফোনে অশ্লীল ভিডিও দেখে। আমার ভরণপোষণ করতে পারে না।শাশুড়ী আমাদের খাবার খরচ দিচ্ছে।আমার বাড়ি থেকে হাত খরচ এবং জামা কাপড় দিচ্ছে।সেই টাকাও নিয়ে নেয়।প্রায়ই গয়না বিক্রির কথা বলে। আমার স্বামীর ইসলামের সাথে কোন সম্পর্ক নেই।ঠিক মতো নামাজ টা ও পড়তে পারে না। আমাকে ও ঠিক মতো পর্দা করতে দেয় না।ওর ফ্যামিলি ও খারাপ ব্যবহার করে। যাচ্ছে তাই ব্যবহার করে।আমার মা বাবাকে নিয়েও খারাপ মন্তব্য করে।অত্যাচার দিন দিন বেড়েই চলছে। আমাদের বিয়ের ২ বছর ৫ মাস হয়েছে।আমি মানিয়ে নেয়ার চেষ্টা করেছি।কিন্তু দিন দিন ব্যাপার গুলো সহ্যের বাইরে চলে যাচ্ছে।আমার স্বামী দিন দিন আরও কেয়ারলেস এবং আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছে।রোজার মাসে ও নেশা করেছে।আমি মানসিক ভাবে খুবই ভেংে পড়েছি।আমার এখন প্রায়ই প্যানিক এটাক হচ্ছে।আমাদের কোন সন্তান নেই।

এখন আমি কি করতে পারি?
by (111 points)
আপনার স্বামীকে রিহাব সেন্টারে দিতে পারেন নেশার জন্য। আমিও নেশাগ্রস্থ ছিলাম পাগলের মত হয়ে গেছিলাম  তারপর আমাকে রিহাবে দেয় আল্লাহ পাক এর রহমতে আমি ৫ বছর ধরে সুস্থ। কুমিল্লাতে হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র এটা অনেক ভালো নামাজের প্রতি খেয়াল রাখে ভালো। দিয়ে দেখতে পারেন যদি আল্লাহ পাক হেদায়েত দেন। তাদের ফোন নাম্বার 01819871761

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক প্রদাণ একমাত্র স্বামীর অধীকার। হ্যা শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের রায় দিতে পারবে।

স্বামীর খোঁজখবর না থাকলে স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে।এক বছর (কেউ কেউ চার বছরের কথাও বলেছেন) বছর অপেক্ষার পরও যদি স্বামীর কোনো খোঁজখবর না মিলে,কোর্ট স্বামীর পক্ষ্য থেকে বিবাহ ভঙ্গ করে দিবে।স্ত্রী তালাক দিতে পারবে না।তালাক দেয়ার অধীকার স্ত্রীর নেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 4506 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ধর্য্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করুন। স্বামীকে বুঝানোর চেষ্টা করুক। শতচেষ্টার পরও যদি কোনো প্রকার সমাধান না আসে, তাহলে পারিবারিকভাবে বিচার পঞ্চায়েতে বিষয়টির সমাধান করুন। সেটাও সম্ভব না হলে আদালতের শরণাপন্ন হবেন।জাযাকুমুল্লাহ ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...