আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
504 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আমার ইচ্ছাকৃত ভাবে আল্লাহকে নিয়ে ইমান নষ্ট করা বাজে গালিগালাজ টাইপ কথা বার্তাও মনে আসে কিন্তু মুখ দিয়ে বলি না।এক্ষেত্রে কি আমার ইমান নষ্ট হয়ে গিয়েছে?শাস্তি হবে?ভাগ্য খারাপ হবে?আমি এগুলো দূর করবো কিভাবে?
by
যদি নাবালেগ অবস্থায় কেউ আল্লাহকে গালি দেয় এবং  তা যদি কেউ না জানে তাহলে কি সে শাতিম হয়ে যায়। এবং তাকে হত্যা করা ফরজ হয় ?  

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ﴾
‘‘তারা জাহেলী যুগের ধারণার মতো আল্লাহ সম্পর্কে অসত্য ধারণা পোষণ করে। তারা বলে, আমাদের জন্য কিছু করণীয় আছে কি? হে রসূল! তুমি বলো, সব বিষয় আল্লাহর হাতে’’। (সূরা আলে-ইমরান: ১৫৪)

আল্লাহ তা‘আলা অন্য আয়াতে বলেন, তারা আল্লাহ তা‘আলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। আল্লাহ তা‘আলা বলেন,
 ﴿وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا﴾
‘‘আর যেসব মুনাফিক নারী-পুরুষ এবং মুশরিক নারী-পুরুষ আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে তিনি শাস্তি দিবেন। তারা নিজেরই অকল্যাণের চক্রে পড়ে গেছে। আল্লাহর গযব পড়েছে তাদের উপর, তিনি তাদেরকে লা’নত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্ত্তত রেখেছেন। তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ’’। (সূরা ফাতাহ: ৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইচ্ছাকৃত ভাবে আল্লাহকে নিয়ে ইমান নষ্ট করার ধারণা পোষণ করা, গালিগালাজ টাইপ কথা বার্তাও মনে নিয়ে আসা। এটাও শাস্তিযোগ্য অপরাধ। তবে মুখ দিয়ে উচ্ছারণ না করার কারণে ঈমান যদিও চলে যাইনি, তবে এ অবস্থায় ঈমান সর্বদা শঙ্কাযুক্ত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
edited
আমি সেদিন জীবনের নানা রকম হতাশা দুঃখ করে আল্লাহর সাথে অনেক কথা বলছিলাম। তখন এক পর্যায়ে বলে ফেলি " আল্লাহ কেন আমার সাথে এত বেয়াদবি আচরণ করেন " সেখানে বেয়াদবি শব্দটি আমার স্লিপ অফ টাং ছিল৷ সাথে সাথেই ভয় পেয়ে যাই। এ ব্যাপারে কাউকে বলিনি। আমার কেমন অপরাধ হয়েছে?  
আমার করণীয় কি?  
by (814,710 points)
অনিচ্ছায় অজান্তে বেয়াদবি শব্দটা মুখ থেকে বের হওয়ার কারণে কোনো গোনাহ হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...