আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
319 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
edited by
আসসালামু আলাইকুম
মুফতী সাহেবের কাছে আমার অনুরোধ হলো যদি সম্ভব হয় নিচের দোয়াটির আরবীতে দেয়ার জন্য। দোয়ার ক্ষেত্রে অনেক জায়গাতে  লিখা দেখি ৩ আলিফ টান থাকে আবার একি দোয়া অন্য জায়গাতে ৩ আলিফ টান উল্লেখ  থাকে না দোয়া পড়ার সময় কি মাদ অথবা জেকোন গুন্নাহ থাকলে আদায় করা জরুরি কিনা? দোয়া পড়ার সময় ৩ আলিফ এর জায়গায় ১ আলিফ পড়া যাবে কিনা?

আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা বিআআন্নী আশহাদু আন্নাকা আংতালাহ লা ই লাহা আংত,আল আহাদুস সামাদ আল্লাজি লাম ইয়া লিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কফুওন আহাদ।

1 Answer

0 votes
by (70,950 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রহমানির রহিম।

জবাব,

 জা’ফর ইবন মুহাম্মদ ইবন ইমরান ছা’লাবী কূফী (রহঃ) ...... বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দু’আ করতে শুনলেন। সে বলছিলঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আন্তাল্লাহ, লা ইলাহা ইল্লা আন্তা আহাদুস-সামাদুল্লাজি লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ।

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দু’আ করছে যার ওয়াসীলায় দু’আ করা হলে আল্লাহ তা’আলা কবুল করেন এবং যার ওয়াসীলায় যাঞ্চা করা হলে তিনি দান করেন।  (সূনান তিরমিজী -৩৪৭৫)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

তাজবিদ শুধুমাত্র কুরআন তিলাওয়াতে এপ্লাই হবে না, বরং দুআ, সালাত, মাসনুন জিকরেও হবে। তবে তাজবীদ সহকারে পড়া মুস্তাহাব। হ্যা, এমনভাবে উচ্চারণ করলে যাদ্বারা অর্থ বদলে যায়, তাহলে কিন্তু দু', ইত্যাদি আদায় হবে না। তবে গোনাহ হবে না।

সুতরাং মুস্তাহাব হলো, দোয়ার ক্ষেত্রেও মাদের সাথে পড়া। তবে দুআর ক্ষেত্রে তিন আলিফ টান এক আলিফ পড়া জায়েয আছে। এতে গুনাহ হবে না। আরো জানুন: https://ifatwa.info/83347/?show=83347#q83347


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 442 views
0 votes
1 answer 523 views
...