আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

–1 vote
485 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম।
১) আত্মীয়ের ঘরোয়া বিয়েতে মেকআপ  করে সতর পর্যন্ত ঢেকে পর্দা করে এবং হিজাব নিকাব সহ পড়ে থাকা কি জায়েজ হবে??  শুধু চোখ আর কপাল দেখা যাবে। চোখে সাজ থাকবে, এক্ষেত্রে কি আমি ফিতনার কি কারণ হবো? আমার কোন গুনাহ হবে?? ছেলের সংখ্যা নিতান্তই কম থাকবে। ঘরে যেহেতু,  হাতে গোনা কয়েকজন। কি করতে পারি?

২) অনুষ্ঠানে বউকে আমি সাজিয়ে দিব। সে পরিপূর্ণ পর্দা সহকারে থাকবে।আমার মনে হয়, তার চাচাতো,জ্যাঠাতো ২/৩টা ভাইয়ের সামনে এবং ক্যামেরাম্যানের সামনে হিজাব পড়া থাকলেও মুখ খোলা রাখতে পারে। এক্ষেত্রে কি আমি গুনাগার হবো??  কারণ আমি তাকে সাজিয়েছি।
যদি তাকে বলে দিই আমি তাকে সাজাবো কিন্তু  তাকে নেকাবে থাকতে হবে এবং গাইরে মাহরামদের সামনে যেতে পারবে না,গেলেও নেকাবে থাকতে হবে। সে তা মানলো। সেক্ষেত্রে কি  সাজগোজ করে নিকাবের ভিতর থাকলেও তার গুনাহ হবে এবং তাকে সাজানোর কারণে আমার কোন গুনাহ হবে?????

৩) কুরআনে উল্লেখ আছে, দৃষ্টি অবনত রাখতে নারী এবং পুরুষকে।  এখন আমি জানতে পেরেছি একজন থেকে, নারী এবং পুরুষের দৃষ্টি সংযত এর পর্দার বিধান আলাদা। এর মধ্যে নারীদেরটা হলো নারীদের ফিতনার আশঙ্কা না থাকলে তারা পুরুষের দিকে তাকাতে পারবে।যেমনঃ টিভিতে খবর এবং youtube এ শিক্ষণীয় ভিডিও দেখার সময় পুরুষদের দেখতে পারব, এমনটি বলেছেন।
আবার অন্যদিকে জানতে পেরেছি, শুধু প্রয়োজনেই পুরুষদের দিকে তাকানো যাবে। এখন আমি কোনটা মেনে চলবো????  এরমধ্যে দ্বিতীয় মতামতটি যদি আমি নিই। তাহলে মাঝে মাঝে আমি পুরুষদের দিকে তাকিয়ে ফেলি আগের অভ্যাস অনুযায়ী তখন মনে অনেক অপরাধবোধ করি এবং অনেক গুনাগার মনে হয়,আমার মানসিক সমস্যা ও সৃষ্টি হয়। এক্ষেত্রে কি করা যেতে পারে???

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩)

অন্তর দিয়ে গৃনা করার অর্থ হচ্ছে,হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা।এবং হারামকে হারাম জানা ও গৃনা করা এবং তার থেকে দূরে থাকা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1982

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আত্মীয়ের ঘরোয়া বিয়েতে মেকআপ  করে সতর পর্যন্ত ঢেকে পর্দা করে এবং হিজাব নিকাব সহ পড়ে থাকা যাবে। তবে পরপুরুষের সামনে কখনোই যাওয়া যাবে না, প্রয়োজন হলে নেকাব পরিধান করে যেতে হবে।

(২) সাজানোর সময় আপনি বলে দিবেন যে, নেকাব পরিধান করে থাকতে হবে এবং গাইরে মাহরামদের সামনে যাওয়া যাবে না। তাহলে আপনার আর কোনো গুনাহ হবে না।

(৩) বিনা প্রয়োজনে পুরুষের দিকে না তাকানোই তাকওয়ার নিকটবর্তী ও সতর্কতামূলক পদক্ষেপ। কেননা শয়তান সর্বদা মানুষকে ধোকা দিতে প্রস্তুত থাকে। 
এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/586


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
২ এবং ৩নং উত্তর অনুযায়ী কিছু confusion  কাজ করছে, makeup করে নেকাব পরিহিত অবস্থায় পরপুরুষের সামনে যাওয়া যাবে নাকি যাবে না??? 
সেটা আমার ক্ষেত্রে হোক বা  যাকে সাজিয়ে দিব তার ক্ষেত্রে হোক। 
by (814,710 points)
নেকাব পরিহিত অবস্থায় মেকাপ করে ঘরের বাহিরে প্রয়োজনে যাওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...