আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
369 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম উস্তাদ

১.আমি বেশিভাগ সময় যোহর,মাগরিবের শুধু ফরজ আদায় করি এতে কি সুন্নাত অনাদায়ের গুনাহ হবে?

২.ইশার সালাতেরও শুধু ফরজ আদায় করি,বিতর আদায় না করলে কি ইশার সালাত হবে না?তাহাজ্জুদে উঠলে ফরজ+২রাকাত তাহাজ্জুদ+বিতর পরি এটা কি বিশুদ্ধ?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ﻗﻮﻟﻪ ﻭﺳﻦ ﻣﺆﻛﺪا) ﺃﻱ اﺳﺘﻨﺎﻧﺎ ﻣﺆﻛﺪا؛ ﺑﻤﻌﻨﻰ ﺃﻧﻪ ﻃﻠﺐ ﻃﻠﺒﺎ ﻣﺆﻛﺪا ﺯﻳﺎﺩﺓ ﻋﻠﻰ ﺑﻘﻴﺔ اﻟﻨﻮاﻓﻞ، ﻭﻟﻬﺬا ﻛﺎﻧﺖ اﻟﺴﻨﺔ اﻟﻤﺆﻛﺪﺓ ﻗﺮﻳﺒﺔ ﻣﻦ اﻟﻮاﺟﺐ ﻓﻲ ﻟﺤﻮﻕ اﻹﺛﻢ ﻛﻤﺎ ﻓﻲ اﻟﺒﺤﺮ، ﻭﻳﺴﺘﻮﺟﺐ ﺗﺎﺭﻛﻬﺎ اﻟﺘﻀﻠﻴﻞ ﻭاﻟﻠﻮﻡ ﻛﻤﺎ ﻓﻲ اﻟﺘﺤﺮﻳﺮ: ﺃﻱ ﻋﻠﻰ ﺳﺒﻴﻞ اﻹﺻﺮاﺭ ﺑﻼ ﻋﺬﺭ
সুন্নাতে মুয়াক্কাদা অর্থ হল,নফল নামায সমূহের মধ্যে অতিরিক্ত তাগিদ সম্পন্ন।এজন্য সুন্নাতে মুয়াক্কাদা সমূহ গোনাহ হওয়ার ক্ষেত্রে প্রায় ওয়াজিবের নিকটতম।
সুন্নাতে মুয়াক্কাদা তরককারী গোমরাহি ও তিরস্কারযোগ্য। যেভাবে বিনা উজরে ধারাবাহিক তরক করলে হয়।
আদ্দুর্রুল মুখতার-২/১২(দারুল ফিকর বাইরুত)
★ইমদাদুল আহকাম-১/৬০৫
★কিফায়াতুল মুফতী৩/৩১৯(দারুল এশায়াত)
★ফাতাওয়া দারুল উলূম-৪/২০৬(দারুল এশায়াত)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/400

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।

(১)সুন্নতে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/4516

(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুন্নতে মু'আক্কাদা তরক করলে অবশ্যই গোনাহ হবে।

(২) বিতর আদায় না করলে গোনাহ হবে। তবে ইশার আদায় হবে। তাহাজ্জুদে উঠে ফরয২রাকাত এবং তাহাজ্জুদ ও বিতর পরলে সেটাও আদায় হবে। তবে ফজরের সুন্নত তরক করার কারণে অবশ্যই গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 332 views
0 votes
1 answer 316 views
...